বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬,
২১ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● হত্যা মামলায় গ্রেপ্তার ইকবাল সোবহান, মুচলেকায় মুক্ত রাজীব ঘোষ      ● শ্রমিকদের ব্যবহার করে রাষ্ট্রবিরোধী অপচেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী      ● একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন      ● শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক      ● গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণ হবে ডিসেম্বরের মধ্যে      ● শ্রমিক অসন্তোষের মধ্যে ৪ ঘণ্টা এগিয়ে শুরু মজুরি বোর্ডের সভা      ● গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বাসন থানার সামনে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ      
দেশজুড়ে
কটিয়াদীতে জামায়াত নেতা আখতারুজ্জামান রঞ্জনের ছেলেকে ছুরিকাঘাত
সাব্বির হোসেন, কিশোরগঞ্জ
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৯:৫৯ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জের কটিয়াদীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হয়েছেন সাবেক সংসদ সদস্য ও জামায়াত নেতা মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জনের বড় ছেলে শাহরিয়ার জামান (৪০)।

বুধবার (৪ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার গচিহাটা বাজারে এ ঘটনা ঘটে। আহত শাহরিয়ার জামানকে স্থানীয় লোকজন উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়।

এ ঘটনায় রাজনৈতিক প্রতিপক্ষের নেতাকর্মীদের দায়ী করেছেন মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন। বুধবার রাত ১১টার দিকে নিজের ব্যক্তিগত ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারে এসে তিনি অভিযোগ করেন, সহশ্রাম-ধুলদিয়া ইউনিয়নের বিএনপি ও যুবদলের কয়েকজন নেতাকর্মী সম্মিলিতভাবে তাঁর ছেলের ওপর হামলা চালিয়েছেন।

ফেসবুক লাইভে আখতারুজ্জামান রঞ্জন বলেন, ‘আমি অত্যন্ত দুঃখ ও বেদনার সঙ্গে জানাচ্ছি, এখন আমাদের রাজনৈতিকভাবে আক্রমণ করা হচ্ছে। গতকাল আমি জামিন পেয়েছি। আজ আমার ছেলে গ্রামের বাড়ি গচিহাটা বাজারে নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে বসে থাকা অবস্থায় হামলার শিকার হয়েছে। সহশ্রাম-ধুলদিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপি ও যুবদলের নেতারা সম্মিলিতভাবে তাকে ছুরিকাঘাত করেছেন।’

তিনি আরও বলেন, হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের পরিচয় ও নাম স্থানীয় লোকজন জানেন। তাঁদের নাম-পরিচয় কটিয়াদী থানার ওসিকে জানানো হয়েছে। বিষয়টি স্থানীয় পুলিশ প্রশাসন, পুলিশ সুপার ও জেলা বিএনপির সভাপতিকেও অবহিত করেছেন বলে দাবি করেন তিনি। তাঁর অভিযোগ, সহশ্রাম-ধুলদিয়া ইউনিয়ন বিএনপির এক সহসভাপতির নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটেছে।

এদিকে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ মো. শাহরিয়ার বলেন, শাহরিয়ার জামানের শরীরের বিভিন্ন স্থানে বড় ধরনের কাটা ক্ষত রয়েছে। তার শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল থাকলেও সম্ভাব্য জটিলতা এড়াতে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার উচ্চতর হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তিনি নিজেও ঘটনাস্থলে রয়েছেন। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ গুরুত্বের সঙ্গে বিষয়টি তদন্ত করছে।

কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  ছুরিকাঘাত   জামায়াত নেতা   কটিয়াদী  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close