শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬,
২২ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা      ● সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী      ● মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ● হত্যা মামলায় গ্রেপ্তার ইকবাল সোবহান, মুচলেকায় মুক্ত রাজীব ঘোষ      ● শ্রমিকদের ব্যবহার করে রাষ্ট্রবিরোধী অপচেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী      ● একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন      ● শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক      
জাতীয়
কোনো খরচ ছাড়াই মালয়েশিয়ায় চাকরি, নিয়োগ পাবেন ১১২ জন
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ৯:২১ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কোনো ধরনের অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় কাজের সুযোগ পাচ্ছেন ১১২ জন দক্ষ পুরুষ কর্মী। সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে এ নিয়োগ দেওয়া হবে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বোয়েসেল জানায়, মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন বিএইচডি কোম্পানিতে ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে কর্মী নেওয়া হবে। এ পদে মাসিক মূল বেতন ১ হাজার ৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত।

আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ২২ থেকে ৩৫ বছরের মধ্যে। নিয়োগের মেয়াদ তিন বছর। সপ্তাহে ছয় দিন দৈনিক আট ঘণ্টা কাজ করতে হবে। মূল বেতনের বাইরে কর্মীরা ওভারটাইম, আবাসন, প্রাথমিক চিকিৎসা ও যাতায়াত সুবিধা পাবেন।

বোয়েসেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, ৬ নভেম্বর সকাল ১০টা থেকে ৮ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। আবেদন করতে হবে নির্ধারিত ওয়েবসাইটে।

নিয়োগপ্রক্রিয়ার প্রথম ধাপে সফটওয়্যারের মাধ্যমে লটারি করে ৩০০ জন প্রার্থী নির্বাচন করা হবে। এরপর কারিগরি ও মৌখিক পরীক্ষার মাধ্যমে তাঁদের মধ্য থেকে চূড়ান্তভাবে ১১২ জনকে নিয়োগ দেবে সংশ্লিষ্ট কোম্পানি।

বোয়েসেল স্পষ্ট জানিয়েছে, এ নিয়োগের কোনো পর্যায়েই প্রার্থীদের কাছ থেকে অর্থ নেওয়া হবে না। তাই নিয়োগের নামে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে আর্থিক লেনদেন না করার পরামর্শ দিয়েছে সরকারি এ প্রতিষ্ঠান।

আবেদনের লিংক: (https://employee.oep.gov.bd/employee/registration)


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  মালয়েশিয়ায় চাকরি   বাংলাদেশ   
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close