শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬,
২২ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা      ● সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী      ● মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ● হত্যা মামলায় গ্রেপ্তার ইকবাল সোবহান, মুচলেকায় মুক্ত রাজীব ঘোষ      ● শ্রমিকদের ব্যবহার করে রাষ্ট্রবিরোধী অপচেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী      ● একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন      ● শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক      
দেশজুড়ে
ইসলামের নামে রাজনীতি করে বিভক্তি ছড়াচ্ছে একটি দল: স্বরাষ্ট্রমন্ত্রী
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ৩:৪৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ইসলামের নাম ব্যবহার করে রাজনীতি করার মাধ্যমে একটি দল দেশে বিভক্তি সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, যারা ইসলামের নাম ব্যবহার করে রাজনীতি করছে, তারা প্রকৃতপক্ষে ইসলামের আদর্শের ধারেকাছেও নেই। তাদের বক্তব্যের সঙ্গে নির্বাচনী ইশতেহারের সামঞ্জস্য নেই।

শুক্রবার (৬ নভেম্বর) চট্টগ্রামের ফটিকছড়িতে জামিয়া ইসলামীয় আজিজুল উলুম (বাবুনগর) মাদ্রাসার বার্ষিক দ্বীনি মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনে সভাপতিত্ব করেন মাদ্রাসার পরিচালক ও হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী।

সালাহউদ্দিন আহমেদ বলেন, একটি দল ফ্যাসিবাদী কায়দায় আচরণ করছে। তাদের কর্মকাণ্ডে বোঝা যাচ্ছে, তারা দেশে শান্তি ও অগ্রগতি চায় না। ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে তারা মানুষের মধ্যে বিভক্তি তৈরি করছে।

বিএনপির রাজনৈতিক অবস্থান তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি ইসলামী মূল্যবোধে বিশ্বাসী। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানে ‘বিসমিল্লাহ’ সংযোজন করেছিলেন। জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধের ভিত্তিতে সব জনগোষ্ঠীকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে চায় বিএনপি।

শাপলা চত্বরের ঘটনার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, সেখানে কত মানুষ শহীদ হয়েছেন, তাদের নাম ও কবরের ঠিকানা এখনো জানা যায়নি। দীর্ঘ ১৬ থেকে ১৭ বছরের শাসনামলে আলেম-ওলামাসহ দেশের সাধারণ মানুষ নির্যাতনের শিকার হয়েছেন বলেও মন্তব্য করেন তিনি। অতীতের ফ্যাসিবাদী শাসনের পুনরাবৃত্তি যেন না ঘটে, সে বিষয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, দেশ আবার সেই পরিস্থিতিতে ফিরে যাক, তা তারা চান না।

ফ্যাসিবাদী শাসনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের রাজনীতিতে প্রত্যাবর্তনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংশ্লিষ্ট ব্যক্তিরা দুঃখ প্রকাশ ও অনুশোচনা না করা পর্যন্ত দেশের মানুষ তাঁদের রাজনীতিতে ফিরতে দেবে না। শেখ হাসিনাও বাংলাদেশের রাজনীতিতে আর ফিরতে পারবেন না বলে মন্তব্য করেন তিনি।

শ্রমিক আন্দোলন প্রসঙ্গে সালাহউদ্দিন আহমেদ বলেন, শ্রমিকদের মজুরি বোর্ড গঠনের দাবি পূরণ করা হয়েছে। এরপরও আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন। গার্মেন্টস খাতে অস্থিরতা তৈরির পেছনে ফ্যাসিবাদী শক্তির ইন্ধন রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

সরকারের গঠনমূলক সমালোচনার সুযোগ রয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তবে দেশের মানুষের স্বার্থের বিরুদ্ধে কোনো অসহযোগিতা গ্রহণযোগ্য নয়।

সম্মেলনে ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন, স্থানীয় সংসদ সদস্য সরোয়ার আলমগীর, রাউজানের সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, রাঙ্গুনিয়ার সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরীসহ দেশবরেণ্য আলেম-ওলামারা উপস্থিত ছিলেন।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  ইসলামের নামে রাজনীতি   স্বরাষ্ট্রমন্ত্রী  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close