শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬,
২২ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● ৭ নভেম্বরের বৈপ্লবিক চেতনাই হোক আগামীর প্রেরণা: প্রধানমন্ত্রী      ● দুর্নীতির অবসান ঘটিয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির      ● ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা      ● সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী      ● মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ● হত্যা মামলায় গ্রেপ্তার ইকবাল সোবহান, মুচলেকায় মুক্ত রাজীব ঘোষ      ● শ্রমিকদের ব্যবহার করে রাষ্ট্রবিরোধী অপচেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী      
দেশজুড়ে
নীলফামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনে ব্যাপক প্রস্তুতি
নিজস্ব প্রতিবেদক, নীলফামারী
প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ১০:১২ পিএম

নীলফামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, প্রীতি ফুটবল ম্যাচ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচি গ্রহণ করেছে জেলা প্রশাসন।

কর্মসূচি অনুযায়ী, আগামীকাল সকালে সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল সাড়ে ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হবে আলোচনা সভা। দুপুর ১২টায় একই স্থানে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে আরেকটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। একই সময়ে জেলা শিশু একাডেমিতে শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

বিকাল ৩টায় নীলফামারী বড় মাঠে প্রীতি ফুটবল ম্যাচ এবং সন্ধ্যা ৬টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

এদিকে জাতির শান্তি ও অগ্রগতি কামনায় বাদ জোহর জেলা ও উপজেলার সব মসজিদে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে। পাশাপাশি মন্দির, গির্জা, প্যাগোডাসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে।

দুপুর ২টায় হাসপাতাল, কারাগার, বৃদ্ধাশ্রম, এতিমখানা ও শিশু পরিবারে উন্নত খাবার সরবরাহ করা হবে। এ ছাড়া জেলার বিনোদন কেন্দ্র নীলসাগর, বিভিন্ন শিশু পার্কসহ সরকারি-বেসরকারি বিনোদনকেন্দ্রগুলো শিশুদের জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উন্মুক্ত রাখার ব্যবস্থা নিয়েছে জেলা প্রশাসন।

জেলা প্রশাসন সূত্র জানায়, দিবসটি পালনের প্রস্তুতি হিসেবে গত ৩ নভেম্বর একটি সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. হুমায়ূন কবিরের সভাপতিত্বে ওই সভায় দিবসটি পালনের বিভিন্ন উপকমিটির মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়। সে অনুযায়ী ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জেলা প্রশাসক মো. হুমায়ূন কবির এসব তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে দিবসটি পালনে আগামীকাল সকালে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করেছে জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close