শনিবার, ৭ নভেম্বর ২০২৬,
২৩ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৭ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● ৭ নভেম্বরের বৈপ্লবিক চেতনাই হোক আগামীর প্রেরণা: প্রধানমন্ত্রী      ● দুর্নীতির অবসান ঘটিয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির      ● ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা      ● সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী      ● মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ● হত্যা মামলায় গ্রেপ্তার ইকবাল সোবহান, মুচলেকায় মুক্ত রাজীব ঘোষ      ● শ্রমিকদের ব্যবহার করে রাষ্ট্রবিরোধী অপচেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী      
আন্তর্জাতিক
ইরানের পরমাণু কর্মসূচির তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ১১:১১ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইরানের পরমাণু কর্মসূচি, সংশ্লিষ্ট স্থাপনা, সরঞ্জাম ও ব্যক্তিদের বিষয়ে যুক্তরাষ্ট্রকে তথ্য দিলে সর্বোচ্চ ২ কোটি ডলার পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। একই সঙ্গে তথ্যদাতাকে নিরাপদ স্থানে স্থানান্তর ও পুনর্বাসনের সুযোগ দেওয়ার কথাও জানিয়েছে দেশটি।

শুক্রবার (৬ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) প্রকাশিত এক বার্তায় এ ঘোষণা দেওয়া হয়।

বার্তায় বলা হয়, ইরানের পারমাণবিক স্থাপনা, সরঞ্জাম এবং এ কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের, বিশেষ করে বিজ্ঞানীদের সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য দিলে সর্বোচ্চ ২ কোটি ডলার পর্যন্ত পুরস্কার দেওয়া হবে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘রিওয়ার্ডস ফর জাস্টিস’ কর্মসূচির আওতায় এ অর্থ ও নিরাপদে স্থানান্তরের সুযোগ দেওয়া হবে।

একই ঘোষণা দিয়ে পৃথক বিবৃতি প্রকাশ করেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নিরাপত্তা-সংক্রান্ত বাধ্যবাধকতা পালনে ইরানের ব্যর্থতার কারণে দেশটির সেন্ট্রিফিউজের মতো গুরুত্বপূর্ণ উপাদানের উৎপাদন ও মজুত সম্পর্কে সংস্থাটির কাছে থাকা তথ্যের ধারাবাহিকতা বজায় রাখা সম্ভব হয়নি।

উল্লেখ্য, ১৯৮৪ সালে জাতীয় নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে ‘রিওয়ার্ডস ফর জাস্টিস’ চালু করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। মার্কিন নাগরিকদের জীবন ও জাতীয় স্বার্থ সুরক্ষায় সহায়ক তথ্যের বিনিময়ে আর্থিক পুরস্কার দেওয়াই এ কর্মসূচির মূল লক্ষ্য।

এদিকে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে তথ্যদাতাদের পুরস্কার ঘোষণার দিনই দেশটির সঙ্গে চলমান যুদ্ধের অবসানে সমঝোতায় পৌঁছানোর আগ্রহ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে পৌঁছাতে ইরান অত্যন্ত আগ্রহী বলে দাবি করেছেন তিনি।

শুক্রবার রাতে ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প বলেন, মার্কিন সামরিক বাহিনী কার্যকরভাবে ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করে দিয়েছে। যুক্তরাষ্ট্র ইরানে হামলা না চালালে ইসরায়েল টিকে থাকতে পারত না বলেও মন্তব্য করেন তিনি। তাঁর দাবি, ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকলে দেশটি তা ব্যবহার করত এবং পুরো মধ্যপ্রাচ্যকে ধ্বংসের মুখে ঠেলে দিত।

গত আট মাসের যুদ্ধে ইরানের অর্থনীতি ও সামরিক সক্ষমতা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি করেন ট্রাম্প। তিনি বলেন, ইরান সংঘাতের অবসান চায় এবং সমঝোতায় পৌঁছানোর বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করছে।

এর আগে গত ৩ নভেম্বর ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছিলেন, তার সরকার এখনও আলোচনার মাধ্যমে চলমান সংকট সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এ ছাড়া ১ নভেম্বর ট্রাম্প বলেছিলেন, ইরানের এক বা দুটি লক্ষ্যবস্তুতে এখনো ব্যবস্থা নেওয়া বাকি রয়েছে। এর মধ্যে মধ্য ইরানে অবস্থিত কথিত ‘পিকাক্স পর্বত’ রয়েছে। স্থানটিকে সম্ভাব্য পারমাণবিক স্থাপনা হিসেবে ধারণা করা হলেও তেহরান এ দাবি অস্বীকার করেছে।


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  ইরানের পরমাণু কর্মসূচি   তথ্য   যুক্তরাষ্ট্র  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close