শনিবার, ৭ নভেম্বর ২০২৬,
২৩ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৭ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● ৭ নভেম্বরের বৈপ্লবিক চেতনাই হোক আগামীর প্রেরণা: প্রধানমন্ত্রী      ● দুর্নীতির অবসান ঘটিয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির      ● ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা      ● সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী      ● মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ● হত্যা মামলায় গ্রেপ্তার ইকবাল সোবহান, মুচলেকায় মুক্ত রাজীব ঘোষ      ● শ্রমিকদের ব্যবহার করে রাষ্ট্রবিরোধী অপচেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী      
দেশজুড়ে
রাজবাড়ীতে ব্যবসায়ীকে গুলি, বিচারের দাবিতে মানববন্ধন
রাজবাড়ী, ব্যবসায়ী, মানববন্ধন
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ১:৪০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজবাড়ীতে প্রকাশ্যে দিবালোকে ব্যবসায়ী আমির হোসেন লিটনসহ দুজনের ওপর গুলিবর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।     

শনিবার (৭ নভেম্বর) বেলা ১১টার দিকে বানিবহ বাজার ব্যবসায়ী পরিষদ ও স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে বানিবহ বাজারে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, হামলায় জড়িত ব্যক্তিরা চিহ্নিত সন্ত্রাসী হলেও এখনো তারা পুলিশের নাগালের বাইরে রয়েছে। তাদের অভিযোগ, গত ২৭ অক্টোবর দুপুরে রাজবাড়ী জেলা শহরের পন্না চত্বরে অটোরিকশা থেকে ব্যবসায়ী আমির হোসেন লিটনসহ দুজনকে লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। এতে লিটনের হাতে গুলি লাগে। প্রথমে তাকে রাজবাড়ী সদর হাসপাতালে এবং পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় রাজবাড়ী সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। 

বক্তারা অবিলম্বে হামলায় জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

মানববন্ধনে গুলিতে আহত বানিবহ বাজার ব্যবসায়ী পরিষদের সাধারণ সম্পাদক আমির হোসেন লিটন, বানিবহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খোরশেদ আলম ও সমাজসেবক আবুল কালাম আজাদসহ স্থানীয়রা বক্তব্য দেন।



কেকে/ এসএসএম 


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close