বুধবার, ১২ আগস্ট ২০২৬,
২৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১২ আগস্ট ২০২৬
শিরোনাম: পার্বত্য অঞ্চল ঘিরে গভীর ষড়যন্ত্র চলছে, সতর্ক করলেন স্বরাষ্ট্রমন্ত্রী      জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী      সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আসাদের মৃত্যুদণ্ড      তারেক রহমানকে ব্রিকস ও দ্বিপক্ষীয় বৈঠকের আমন্ত্রণ জানিয়েছি : রণধীর জয়সোয়াল      ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন বসছে ২৭ আগস্ট       রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী চূড়ান্ত হয়নি : চিফ হুইপ      বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতায় প্রস্তুত সরকার: প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
কিশোরগঞ্জে যুবদল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ মার্চ, ২০২৬, ৫:২৮ পিএম
যুবদল নেতা মো. রায়হান গন্ধী আলী | ছবি: প্রতিনিধি

যুবদল নেতা মো. রায়হান গন্ধী আলী | ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জে যুবদল নেতা মো. রায়হান গন্ধী আলীর ইয়াবা সেবনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক সমালোচনা চলছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) ভিডিওটি ছড়িয়ে পড়ার কিছুক্ষণের মধ্যেই তা ভাইরাল হয়। 
 
অভিযুক্ত যুবদল নেতা রায়হান গন্ধী কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটি ইউনিয়ন যুবদলের সদস্য সচিব বলে জানা গেছে।
 
ভাইরাল হওয়া ৩৭ সেকেন্ডের ভিডিও ক্লিপে দেখা যায়, যুবদল নেতা রায়হান গন্ধী বাফুফে জার্সি পরিহিত অবস্থায় একটি ঘরে বসে আছেন। তার বাম হাতে ফয়েল পেপার এবং ডান হাতে গ্যাসলাইট। মুখে চিকন পাইপের মতো একটি বস্তু দুই ঠোঁট দিয়ে চেপে ধরে ধোঁয়া টানতে দেখা যায়। ফয়েল পেপারের নিচে গ্যাসলাইটের আগুন দিয়ে উপরে রাখা বস্তুটি হিট করে ধোঁয়া গ্রহণের পুরো প্রক্রিয়াটি ভিডিওতে স্পষ্টভাবে দেখা যায়। 

ধারণা করা হচ্ছে, তার সঙ্গে আরও কয়েকজন ইয়াবাসেবী ছিলেন। তাদের মধ্যে কেউ একজন ভিডিও ধারণ করেন। পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। 

যুবদল নেতার ভিডিও ফেসবুকে দেখে অনেকেই মন্তব্যের ঘরে লেখেন, অবিলম্বে তাকে দল থেকে বহিষ্কার করা হোক।
  
নাম প্রকাশ না করার শর্তে উপজেলা যুবদলের এক নেতা জানান, উপজেলা পর্যায়ের এক নেতার মাদক সেবনের এ ধরনের ভিডিও প্রকাশ্যে এলে দলের সম্মান কোথায় যায়? এ ধরনের নেতাকে দিয়ে দলের কী উপকার হতে পারে? এসব মাদকসেবীদের অবিলম্বে যুবদল থেকে বহিষ্কার ও বিতাড়িত করা হোক।
 
এ বিষয়ে জানতে রায়হান গন্ধী আলীর ফোনে একাধিকবার কল দিয়েও পাওয়া যায়নি।
  
কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক খাইরুল ইসলাম বলেন, ‘রায়হান গন্ধী খুব ভালো ছেলে।রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য পরিকল্পিতভাবে কেউ এই ভিডিও তৈরি করে ছড়িয়েছে।’
    
কিশোরগঞ্জ জেলা যুবদলের সভাপতি খসরুজ্জমান শরীফ বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। তবে তথ্য-প্রমাণ পাইনি। খোঁজ নিয়ে দেখছি।’
  
কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  যুবদল    ইয়াবা    ভাইরাল  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close