মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬,
২৩ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
শিরোনাম: সাভারে এনসিপির সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ      টানা তিন মাস ধরে মূল্যস্ফীতি ৯ শতাংশের বেশি      ১৪২ রানের জবাবে ১১৬, লজ্জার হার বাংলাদেশের      হামে আরও তিন শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১১০৬      সরকার গ্রামীণ জনপদের উন্নয়নে বদ্ধপরিকর : মির্জা ফখরুল      প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন সৌদি যুবরাজ      খাদ্য অধিদপ্তরের ফ্যাসিস্ট সেই নুপুরের বদলি বাতিল      
রাজধানী
মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী ‘পিচ্চি রাজা’ গ্রেপ্তার, রয়েছে ২৯ মামলা
নিজাম উদ্দিন, মোহাম্মদপুর (ঢাকা)
প্রকাশ: বুধবার, ২০ মে, ২০২৬, ১১:০৫ এএম
শীর্ষ সন্ত্রাসী পিচ্চি রাজা। ছবি: প্রতিনিধি

শীর্ষ সন্ত্রাসী পিচ্চি রাজা। ছবি: প্রতিনিধি

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী হিসেবে পরিচিত মো. রাজা বাদশা ওরফে ‘পিচ্চি রাজা’ (৩৩) কে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে হত্যা, মাদক ও সন্ত্রাসবিরোধী আইনে মোট ২৯টি মামলা রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

মঙ্গলবার (১৯ মে) রাত সাড়ে ১১টার দিকে বাংলাদেশ পুলিশ মোহাম্মদপুর থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তেজগাঁও বিভাগের সহকারী উপ-পুলিশ কমিশনার ইবনে মিজান।

পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রাজা বাদশা মোহাম্মদপুর থানাধীন জেনেভা ক্যাম্পের ব্লক-এ’র ১৭৭ নম্বর বাসার বাসিন্দা। তিনি মৃত মোতালেবের ছেলে।

পুলিশ জানায়, পিচ্চি রাজা দীর্ঘদিন ধরে মোহাম্মদপুর ও জেনেভা ক্যাম্প এলাকায় মাদক ব্যবসা, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং আধিপত্য বিস্তারের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, বিস্ফোরক দ্রব্য, বিশেষ ক্ষমতা আইন, সন্ত্রাসবিরোধী আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে।

সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে হত্যা মামলা ৩টি, হত্যাচেষ্টা মামলা ৭টি, বিস্ফোরক দ্রব্যাদি মামলা ৪টি, বিশেষ ক্ষমতা আইনে ১টি, সন্ত্রাসবিরোধী আইনে ১টি এবং মাদক মামলা ১৩টিসহ মোট ২৯টি মামলা চলমান রয়েছে।

এর আগে বিভিন্ন সময়ে মোহাম্মদপুর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করলেও জামিনে মুক্ত হয়ে তিনি আত্মগোপনে থেকে পুনরায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছিলেন বলে অভিযোগ রয়েছে।

পুলিশ আরও জানায়, সাম্প্রতিক সময়ে তাকে গ্রেপ্তারের লক্ষ্যে বিশেষ অভিযান চালানো হয়। একপর্যায়ে বিভিন্ন সূত্রে জানা যায়, তিনি দেশের বাইরে অবস্থান করছেন। পরে বিমানবন্দর থানা পুলিশ ও ইমিগ্রেশন পুলিশের সহায়তায় তাকে বিমানবন্দর এলাকা থেকে আটক করা হয়।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  মোহাম্মদপুর   শীর্ষ সন্ত্রাসী   পিচ্চি রাজা  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close