শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● কুড়িগ্রামে ট্রাকচাপায় অটোরিকশার পাঁচ যাত্রী নিহত      ● ঝুঁকিপূর্ণ জানিয়ে নোটিশ, তবু অনুমোদন ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট      ● কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ১০ পর্যটকের মৃত্যু      ● ধর্ম যার যার-রাষ্ট্র সবার, নিরাপত্তার অধিকার সবার : প্রধানমন্ত্রী      ● দিল্লিতে মিছিলের পূর্বেই আটক অভিজিৎ, হেফাজতে নেহা বোরা      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১১৮১       ● হাম উপসর্গে ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু      
খেলাধুলা
কাশিয়ানীতে ব্রাজিল ও আর্জেন্টিনার প্রতীকী ফুটবল ম্যাচ
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৫ মে, ২০২৬, ২:৫৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গোপালগঞ্জের কাশিয়ানীতে ব্রাজিল ও আর্জেন্টিনার প্রতীকী ফুটবল ম্যাচ আগামী রোববার (৩১ মে) অনুষ্ঠিত হবে।

উপজেলার পারুলিয়া স্কুল মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া রাবেয়া-মোদাচ্ছের ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এ প্রতীকী ফুটবল ম্যাচে উভয় দলে অংশ নেবেন দেশের খ্যাতনামা ফুটবলারসহ বেশ কয়েকজন বিদেশি খেলোয়াড়।

খেলায় গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়া গোপালগঞ্জের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে খেলা উপভোগ করবেন।

খেলার আয়োজক ও রাবেয়া-মোদাচ্ছের ফাউন্ডেশনের চেয়ারম্যান মফিজুর রহমান জানান, আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে এলাকাবাসীর মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও আনন্দঘন পরিবেশ তৈরির লক্ষ্যে এ ধরনের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  কাশিয়ানী   ব্রাজিল   আর্জেন্টিনা   প্রতীকী   ফুটবল ম্যাচ  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close