শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬,
১১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● অপ্রতিমকে নিয়ে ফেসবুকে অপপ্রচার, নিরাপত্তা চেয়ে বাবার জিডি      ● জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী      ● দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী      ● সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী      ● হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      ● তেলের দাম বাড়তেই বাজারে সবজির দামে উত্তাপ      ● ডেঙ্গু প্রাণ নিলো আরও দুইজনের      
দেশজুড়ে
কটিয়াদীতে গোয়ালঘরে বিদ্যুৎস্পৃষ্টে বউ-শাশুড়ির মৃত্যু
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৫ জুন, ২০২৬, ৭:৪৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলায় গোয়ালঘরে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বউ ও শাশুড়ির মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

শুক্রবার (৫ জুন) দুপুরে উপজেলার আচমিতা ইউনিয়নের উখড়াশাল গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। 

একই পরিবারের দুই সদস্যের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতরা হলেন উখড়াশাল গ্রামের প্রবাসী জাহাঙ্গীর মিয়ার মা মোছা. মেহেরা খাতুন (৫০) ও স্ত্রী খালেদা আক্তার (৩২)।

জানা যায়, শুক্রবার দুপুরে প্রতিদিনের মতো বাড়ির গোয়ালঘরে গবাদিপশুর দেখাশোনা ও অন্যান্য কাজ করছিলেন মেহেরা খাতুন ও খালেদা আক্তার। কাজ করার একপর্যায়ে তারা অসাবধানতাবশত গোয়ালঘরের ভেতরে থাকা একটি বিদ্যুতের তার বা সংযোগ লাইনে বিদ্যুতায়িত হন এবং ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন।

পরবর্তী পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের শারীরিক অবস্থা পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, জুমার নামাজের আগে ঘটে যাওয়া এ দুর্ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে হাসপাতাল ও বাড়ির পরিবেশ ভারী হয়ে ওঠে। একসঙ্গে শাশুড়ি ও পুত্রবধূর মৃত্যুতে পরিবারটি গভীর শোক ও বিপর্যয়ের মধ্যে পড়েছে।

কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান বলেন, “জুমার নামাজের কিছুক্ষণ আগে শাশুড়ি ও পুত্রবধূর মৃত্যুর খবর পাই। এটি অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা। একই পরিবারের দুই সদস্যকে এভাবে হারানো সত্যিই মর্মান্তিক। তাদের মৃত্যুতে এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে।”

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে বিদ্যুৎ সংযোগের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। 

সচেতন মহল বসতবাড়ি ও গোয়ালঘরে ব্যবহৃত বৈদ্যুতিক সংযোগ নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা এবং ঝুঁকিপূর্ণ তার দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  কটিয়াদীতে মৃত্যু   গোয়ালঘরে মৃত্যু   বিদ্যুৎস্পৃষ্টে বউ-শাশুড়ির মৃত্যু  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close