বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ      ● ডেঙ্গু সচেতনতায় পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর      ● জয়ের দ্বারপ্রান্ত থেকে ফিরল বাংলাদেশ, আফগানদের অবিশ্বাস্য প্রতিরোধ      ● হাম-ডেঙ্গুর বিষাক্ত ছোবল, এক দিনে ১৫ মৃত্যু      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৫৪      ● হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৩      ● বিশ্বব্যাংকের ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে : অর্থমন্ত্রী      
খেলাধুলা
ফিফা র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠে বিপদে আর্জেন্টিনা!
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৫ জুন, ২০২৬, ৮:০২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আর্জেন্টিনা ফুটবল বিশ্বকাপ ২০২৬ শুরুর মাত্র কয়েক দিন আগে দারুণ এক সুখবর পেয়েছে। ফিফার সর্বশেষ প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে আবারও এক নম্বর স্থান দখল করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। বৃহস্পতিবার (৪ জুন) রাতে ফ্রান্সের অপ্রত্যাশিত পরাজয়ের পর শীর্ষস্থান ফিরে পেয়েছে আলবিসেলেস্তেরা।

২০২৩ সালের এপ্রিল থেকে টানা ৮৯৩ দিন বিশ্ব র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ছিল আর্জেন্টিনা। তবে, ২০২৫ সালের সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইপর্বে ইকুয়েডরের বিপক্ষে হারের পর সেই অবস্থান হারায় তারা। দীর্ঘ অপেক্ষার পর বিশ্বকাপের ঠিক আগে আবারও সিংহাসনে ফিরল দক্ষিণ আমেরিকার পরাশক্তিরা।

আইভরি কোস্টের কাছে ২-১ গোলে হেরে ১ নম্বর স্থান হারিয়েছে ফ্রান্স। তারা নেমে গেছে ৩ নম্বরে। অন্যদিকে ইরাকের সঙ্গে ড্র করেও দ্বিতীয় স্থান ধরে রেখেছে স্পেন। শীর্ষ ছয়ে কোনো পরিবর্তন হয়নি। ইংল্যান্ড, পর্তুগাল ও ব্রাজিল যথাক্রমে চার, পাঁচ ও ছয় নম্বরে রয়েছে।

তবে, আর্জেন্টিনার শীর্ষে ফেরার আনন্দের মাঝেই সামনে এসেছে একটি অদ্ভুত পরিসংখ্যান। ১৯৯২ সালে ফিফা বিশ্ব র‍্যাঙ্কিং চালুর পর থেকে কোনো দলই বিশ্বকাপের আগে ১ নম্বরে থেকে টুর্নামেন্ট শুরু করে শেষ পর্যন্ত শিরোপা জিততে পারেনি। ফলে, ইতিহাসের সেই ‘অভিশাপ’ এবারও আলোচনায়।

মজার বিষয় হলো, ২০২২ কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার সময় আর্জেন্টিনা র‍্যাঙ্কিংয়ের ৩ নম্বরে ছিল। এবার তারা বিশ্বকাপ শুরু করবে শীর্ষ দল হিসেবে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ফিফা র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে আর্জেন্টিনা   ফুটবল বিশ্বকাপ ২০২৬  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close