মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬,
২৩ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
শিরোনাম: বঙ্গোপসাগরে নিম্নচাপ, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা      ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি করল সরকার      গ্রামপর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার      এনসিপির সমাবেশে ককটেল হামলার নিন্দা, দোষীদের শাস্তির দাবি      সবুজ বিদ্যুতে নতুন কৌশল      ৬ দিনের বিরতির পর আবার বসছে সংসদ অধিবেশন      সাভারে এনসিপির সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ      
দেশজুড়ে
নবীনগরে সালিশে যুবককে হাত-পা বেঁধে নির্যাতন
মো. আমজাদ হোসেন, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশ: শুক্রবার, ৫ জুন, ২০২৬, ৮:২৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় সালিশে মাদক বিক্রির অভিযোগে অভি মিয়া (৪০) নামে ব্যক্তিকে প্রকাশ্যে হাত-পা বেঁধে নির্যাতনের ঘটনা ঘটেছে। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও মিশ্র প্রতিক্রিয়া।

বৃহস্পতিবার (৪ জুন) উপজেলার কাইতলা (দ.) ইউনিয়নের নারুই বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও পুলিশের তথ্যমতে, অভি মিয়াকে মাদক বিক্রির অভিযোগে আটক করেন স্থানীয়রা। পরে বাজারে তার হাত-পা বেঁধে লাঠি দিয়ে পায়ের তালুতে আঘাত করা হয়। 

ভিডিওতে দেখা যায়, নির্যাতনের সময় তিনি চিৎকার করে কাঁদছেন, আর আশপাশে থাকা অনেকে পুরো ঘটনা দাঁড়িয়ে দেখছেন ও মোবাইলে ভিডিও ধারণ করছেন।

এ ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়।

একপক্ষ বলছে, ‘এলাকায় মাদকের ভয়াবহ বিস্তারের কারণে মানুষ ক্ষোভ থেকে এমন পদক্ষেপ নিয়েছে।’ অপরপক্ষ বলছে, ‘কোনো ব্যক্তি অপরাধে জড়িত থাকলেও আইন অনুয়ায়ী বিচার করার দায়িত্ব আদালতের, সাধারণ মানুষের নয়।’

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একজন বলেন, ‘মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের দুর্বলতার কারণেই সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে আইন নিজের হাতে তুলে নিচ্ছে।’

ঘটনার প্রত্যক্ষদর্শী মানিক হায়দার ফেসবুকে লিখেছেন, ‘কেউ অপরাধী হলেই তাকে প্রকাশ্যে নির্যাতন করা যাবে না। এ ধরনের নির্যাতন আইনের শাসনের পরিপন্থী। যারা এই ঘটনার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত।’

এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদ আলম চৌধুরী বলেন, ‘ফেসবুকের মাধ্যমে ঘটনাটি জানার পরপরই সেখানে একজন এসআই-কে পাঠানো হয়েছে। ভিকটিমকে উদ্ধারসহ সংশ্লিষ্টদেরকে ধরে আনতে পুলিশকে নির্দেশনাও দেওয়া হয়েছে। পুলিশ সেখান থেকে ফিরে আসার পরই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘মাদক বিক্রেতাসহ কোন ব্যক্তিকেই নির্দয়ভাবে এভাবে হাত-পা বেধে পেটানোর মতো জঘন্য কাজ করতে পারে না।’

অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) পিয়াস বসাক বলেন. ‘সংশ্লিষ্ট অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ইতোমধ্যেই পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  নবীনগরে নির্যাতন   সালিশে নির্যাতন   যুবককে হাত-পা বেঁধে নির্যাতন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close