রোববার, ১১ অক্টোবর ২০২৬,
২৬ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১১ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● রিয়াদে নতুন করে ভয়ঙ্কর বিস্ফোরণ      ● জনগণের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে : প্রধানমন্ত্রী      ● রিয়াদে হামলায় নিহত দুই বাংলা‌দে‌শির প‌রিচয় জানালো সরকার      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু      ● হামের উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু      ● বিমানের ঢাকা-রিয়াদ রুটের দুই ফ্লাইট স্থগিত      ● চাঁদা না দেওয়ায় বন্ধ বান্দরবান-থানচি সড়কে বাস চলাচল      
দেশজুড়ে
রাণীশংকৈল প্রেস ক্লাবে ঠাবি উপাচার্য ইস্রাফিল শাহীনের সঙ্গে মতবিনিময়
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৭:৪৪ পিএম আপডেট: ১১.০৬.২০২৬ ৭:৫০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল প্রেস ক্লাবের উদ্যোগে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের (ঠাবি) প্রথম উপাচার্য অধ্যাপক ড.ইস্রাফিল শাহীনের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ১১টার দিকে প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল আলমের সভাপতিত্বে হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। 

সভায় প্রধান অতিথির বক্তব্যে ইস্রাফিল শাহীন বলেন, ‘শিক্ষা, গবেষণা ও মানবিক মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।’

তিনি বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখার আহ্বান জানান।

সভায় বক্তব্য দেন রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) আমানউল্লাহ আল বারী, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাজুল ইসলাম, অধ্যক্ষ মহাদেব বসাক, অধ্যাপক শাজাহান আলী, বিএনপির সাংগঠনিক সম্পাদক এমআর বকুল মজুমদার, সাংবাদিক আনিসুর রহমান বাকী, মোবারক আলী প্রমুখ। 

অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক খুরশিদ আলম শাওন। 

কেকে/এমকে


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close