মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬,
২৭ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
শিরোনাম: চাঁদপুরে যাত্রীবাহী বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ১৫      বিএনপির পরিকল্পনা-কর্মসূচি সবসময়ই জনবান্ধব : প্রধানমন্ত্রী      প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী      হাসিনা ও হাদি হত্যাকারীদের ফেরাতে ভারতের প্রতি বাংলাদেশের অনুরোধ      প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক      শহর-গ্রামে ডেঙ্গুর ভয়      চমক আসছে মন্ত্রিসভায়      
দেশজুড়ে
যশোরে স্ত্রীকে বেঁধে স্বামীকে পিটিয়ে হত্যার অভিযোগ
যশোর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ১০:৪৫ পিএম আপডেট: ১১.০৬.২০২৬ ১০:৪৯ পিএম
চৌগাছা থানা। ফাইল ছবি

চৌগাছা থানা। ফাইল ছবি

যশোরের চৌগাছা উপজেলায় চাঁদাবাজির প্রতিবাদ করায় সন্ত্রাসীদের হামলায় জুয়েল রানা (৪০) নামে যুবক নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (১১ জুন) সকালে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

নিহত জুয়েল রানা উপজেলার মুক্তদাহ গ্রামের ওয়াদুদ খন্দকারের ছেলে। জুয়েল রানা ভ্রাম্যমাণ কসমেটিকস ব্যবসায়ী ছিলেন।

নিহতের স্ত্রী জানান, গ্রামের ইউসুফ, কাশেম ও বাবুসহ ৫-৬ জন প্রায়ই তার স্বামীর কাছে চাঁদা দাবি করতেন। প্রতিবাদ করায় বৃহস্পতিবার সকালে সন্ত্রাসীরা জুয়েল রানার ওপর হামলা চালায়। খবর পেয়ে তিনি ছুটে গেলে তাকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে জুয়েল রানাকে বেধড়ক মারধর এবং দুই পা ভেঙে দেয়। 

পরে জুয়েল রানাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোবাশ্বের হাসান তাকে মৃত ঘোষণা করেন। 

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ বলেন, ‘জুয়েল রানা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। রাজনৈতিক বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’


আরও সংবাদ   বিষয়:  যশোর   স্ত্রীকে বেঁধে স্বামীকে পিটিয়ে হত্যা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close