সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬,
৬ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী      লিটারে ২০ টাকা বাড়ল ডিজেল-পেট্রোল-অকটেনের দাম      সেপ্টেম্বরের ১৯ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার ৮৭ কোটি টাকা      ৩৫ জন সফর সঙ্গীসহ প্রধানমন্ত্রী নিউইয়র্ক যাচ্ছেন আগামীকাল      রামিসার মতো অপ্রতিম হত্যার বিচারও দ্রুত শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী      দেশে বিশ্বের সর্বাধুনিক চিকিৎসা প্রযুক্তি আনা হবে: স্বাস্থ্যমন্ত্রী      ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ      
দেশজুড়ে
চউকের নতুন চেয়ারম্যান বেলায়েত হোসেন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ১১:২৫ এএম
বেলায়েত হোসেন

বেলায়েত হোসেন

প্রকৌশলী বেলায়েত হোসেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন। তিনি বর্তমান চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিমের স্থলাভিষিক্ত হবেন।

বৃহস্পতিবার (১১ জুন) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০১৮’-এর ধারা ৭ (১) অনুযায়ী প্রকৌশলী বেলায়েত হোসেনকে চেয়ারম্যান (গ্রেড-২) পদে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য এ নিয়োগ কার্যকর হবে।’

নিয়োগের শর্ত অনুযায়ী, তাকে অন্য কোনো পেশা, ব্যবসায় কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের সাথে কর্মসম্পর্ক ত্যাগ করতে হবে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।

চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার মুছাপুর গ্রামের বাসিন্দা বেলায়েত হোসেন ১৯৭৭ সালে এসএসসি ও ১৯৭৯ সালে এইচএসসি পাস করেন। পরে ১৯৮৫ সালে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেন।

রাজনৈতিক জীবনে তিনি ছাত্রদলের মাধ্যমে সক্রিয় হন। ১৯৮৪ সালে চট্টগ্রাম পলিটেকনিক ছাত্রদলের সভাপতি ও ১৯৮৬ সালে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। পরবর্তী বিএনপির বিভিন্ন সাংগঠনিক পদে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি সন্দ্বীপ উপজেলা বিএনপির সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০১৪ সালে তিনি সন্দ্বীপ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন পান। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনেও বিএনপির বিকল্প প্রার্থী হিসেবে মনোনীত হন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  চউকের চেয়ারম্যান বেলায়েত হোসেন   সিডিএ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close