মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬,
১৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: বিএনপিতে উপেক্ষিত ত্যাগীরা      বেসরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানো নিয়েও আলোচনা হয়েছে : মন্ত্রিপরিষদ সচিব      ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু আরও চারজনের      নবম পে-স্কেলের অনুমোদন দিল মন্ত্রিসভা      সেপ্টেম্বরে অপরিবর্তিত থাকবে জ্বালানি তেলের মূল্য      হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫৬      দিল্লিতে আওয়ামী লীগ নেতাদের নিয়ে সেমিনার পুলিশের বাধায় বাতিল      
দেশজুড়ে
কুষ্টিয়া সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, সতর্ক অবস্থানে বিজিবি
নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া
প্রকাশ: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ৭:০১ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর সীমান্ত দিয়ে ১২ জন ব্যক্তিকে বাংলাদেশে পুশইনের (জোরপূর্বক ঠেলে পাঠানোর) চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় সীমান্তবাসী।

শুক্রবার (১২ জুন) ভোরে প্রাগপুর সীমান্তের ১৪৮/৩-এস সীমান্ত পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ১২ জন ব্যক্তিকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। পুশইনের শিকার ওই দলে ৪ জন পুরুষ, ৪ জন নারী এবং ৪ জন শিশু রয়েছে।
বিএসএফের এ তৎপরতার খবর পেয়ে বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। এ সময় স্থানীয় সীমান্তবাসীরাও তাদের সঙ্গে যোগ দেন। বিজিবি ও এলাকাবাসীর সম্মিলিত প্রতিরোধের মুখে পুশইনের চেষ্টা ব্যর্থ হয়। বর্তমানে ওই ১২ জন ব্যক্তি ভারতীয় সীমান্তের কাঁটাতারের বাইরের অংশে অবস্থান করছেন বলে জানা গেছে।

প্রাগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভোরের দিকে ভারত থেকে ১২ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করা হয়েছিল। তবে স্থানীয় জনগণ ও বিজিবির যৌথ প্রতিরোধের কারণে তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেনি।

প্রাগপুর বিওপির দায়িত্বপ্রাপ্ত সুবেদার আসাদ হোসেন বলেন, ‘পুশইনের চেষ্টাকৃত ব্যক্তিরা বর্তমানে ভারতীয় সীমান্ত এলাকার ভেতরেই অবস্থান করছে। সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।’

এ বিষয়ে বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, ‘সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।’

তিনি জানান, ভোরের দিকে প্রাগপুর সীমান্ত দিয়ে ১২ জনকে বাংলাদেশে পুশইনের একটি চেষ্টা চালানো হয়েছিল। বিজিবির সতর্ক প্রহরা এবং স্থানীয় সীমান্তবাসীর সহযোগিতায় সেই চেষ্টা সফলভাবে প্রতিহত করা হয়েছে। সীমান্তে আমাদের টহল ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে, যাতে কেউ অবৈধভাবে সীমান্ত অতিক্রম করতে না পারে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close