মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬,
১৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা      বিএনপিতে উপেক্ষিত ত্যাগীরা      বেসরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানো নিয়েও আলোচনা হয়েছে : মন্ত্রিপরিষদ সচিব      ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু আরও চারজনের      নবম পে-স্কেলের অনুমোদন দিল মন্ত্রিসভা      সেপ্টেম্বরে অপরিবর্তিত থাকবে জ্বালানি তেলের মূল্য      হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫৬      
দেশজুড়ে
ভারতীয় নাগরিকদের পুশইনের প্রতিবাদে নালিতাবাড়ীতে বিক্ষোভ
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ৭:২৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইনের অপচেষ্টার প্রতিবাদে শেরপুরের নালিতাবাড়ীতে ১১ দলীয় জোটের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ জুন) বিকালে নালিতাবাড়ী শহীদ মুক্তিযোদ্ধা মঞ্চে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কর্মসূচি শেষ করে।

জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমানের সভাপতিত্বে এবং সহকারী সেক্রেটারি মু. গোলাম কিবরিয়া ভিপির সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শেরপুর-১ আসনের সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম।

এ সময় আরও বক্তব্য দেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও নালিতাবাড়ী পৌরসভার মেয়র প্রার্থী শাহদাত হোসেন বিএসসি, শেরপুর-৩ আসনে জামায়াত মনোনীত সাবেক সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মাসুদুর রহমান, নালিতাবাড়ী উপজেলা জামায়াতের আমীর মাওলানা আফছার উদ্দিন, জেলা জামায়াতের মজলিসে শুরা সদস্য ডা. হাসানুজ্জামান, নকলা উপজেলা আমীর মাওলানা গোলাম সারোয়ার, বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা সেক্রেটারি মুফতি তাজুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি আরিফ রাব্বানী, পৌর জামায়াতের আমীর হেলাল উদ্দিন ও সেক্রেটারি আব্দুল মোমেন প্রমুখ।

বক্তারা বলেন, সীমান্তে ভারতীয় বাহিনী যেভাবে জোরপূর্বক বাংলাদেশি নাগরিকদের ধরে এনে বাংলাদেশে ঠেলে দেওয়ার (পুশইন) চেষ্টা করছে, তা আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। তারা অবিলম্বে এ ধরনের কার্যক্রম বন্ধ এবং সীমান্তে সংযত আচরণ নিশ্চিত করতে ভারতীয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

একই সঙ্গে এ বিষয়ে বাংলাদেশ সরকারকে কূটনৈতিকভাবে কঠোর প্রতিবাদ জানানোর দাবি জানিয়ে বক্তারা বলেন, দেশের সীমান্ত এলাকায় নিরাপত্তা আরও জোরদার করতে হবে এবং কোনো অবস্থাতেই দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ন হতে দেওয়া যাবে না। এ বিষয়ে সাধারণ মানুষকে সতর্ক ও সোচ্চার থাকারও আহ্বান জানান তারা।

সমাবেশ ও র‍্যালিতে ১১ দলীয় জোটের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close