শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ৩ জুলাই ২০২৬
শিরোনাম: ভিসানীতিতে আসছে বড় পরিবর্তন, থাকছে ৩৪ ক্যাটাগরি      ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা      ৩৫৭ টাকা কমিয়ে এলপিজির নতুন মূল্য ঘোষণা      হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু      তিস্তা প্রকল্পে চীনের সহযোগিতা অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত      প্রাথমিক বিদ্যালয়ে ৩২ হাজার প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই      আজ শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা      
দেশজুড়ে
রামপালে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত
রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ৮:৩০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বাগেরহাটের রামপাল উপজেলায় শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তাশক্তি ও প্রযুক্তিনির্ভর জ্ঞানচর্চাকে উৎসাহিত করতে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ জুন) রামপাল উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এবং সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেসিপ)-এর আওতায় এ প্রদর্শনীর আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১০০ জন শিক্ষার্থী অংশ নেয়। প্রদর্শনীতে মোট ২০টি স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী আইডিয়া উপস্থাপন করা হয়।

সভাপতির বক্তব্যে মিজ তামান্না ফেরদৌসী বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ, প্রযুক্তিনির্ভর ও উদ্ভাবনী মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 

তিনি শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তা ও নতুন উদ্ভাবনকে উৎসাহিত করতে শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহিন রহমান, উপজেলা আইসিটি কর্মকর্তা রনিক হালদার, জনস্বাস্থ্য অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী ইমরান হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক উপস্থিত ছিলেন।

প্রদর্শিত প্রকল্পসমূহ মূল্যায়নকারী বিচারকরা শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, বাস্তবমুখী সমস্যা সমাধানের উদ্যোগ এবং প্রযুক্তির সৃজনশীল ব্যবহারের প্রশংসা করেন। দিনব্যাপী অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close