রোববার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ‘পিংক বাসে’ প্রতি মাসে ভর্তুকি ১৮ লাখ টাকা      ● দেশের বড় পরিবর্তনে তরুণদের শক্তি ও সাহসই গুরুত্বপূর্ণ : তারেক রহমান      ● প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়বে : প্রধানমন্ত্রী      ● শ্রীলঙ্কাজুড়ে বিদ্যুৎ বিপর্যয়      ● স্ত্রীসহ পরিবারের আট সদস্য হারিয়ে নির্বাক আশিক      ● ডেঙ্গুর বিষাক্ত ছোবলে ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু      ● গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয় ইউনিট      
আন্তর্জাতিক
প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়িয়ে নতুন বাজেট ঘোষণা পাকিস্তানের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬, ১২:৪৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়িয়ে রেকর্ড ৩ ট্রিলিয়ন রুপির বাজেট ঘোষণা করেছে পাকিস্তান। গুরুত্ব দেওয়া হয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) এর শর্তের ওপর। খবর রয়টার্সের। 

শুক্রবার (১২ জুন) পাকিস্তানের পার্লামেন্টে আগামী অর্থবছরের জন্য ১৮ দশমিক ৭৭ ট্রিলিয়ন রুপির বিশাল এই প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন দেশটির অর্থমন্ত্রী মুহাম্মদ আওরঙ্গজেব।

নতুন এই অর্থ পরিকল্পনায় আঞ্চলিক নিরাপত্তা ও প্রতিরক্ষা খাতে রেকর্ড ৩ ট্রিলিয়ন রুপি বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা বিদায়ী বছরের তুলনায় প্রায় ১৮ শতাংশ বেশি। অন্যদিকে, আইএমএফের পুরোনো ঋণ ও তার সুদ পরিশোধ করতেই পাকিস্তানের ব্যয় হবে ৮ ট্রিলিয়ন রুপিরও বেশি।

বাজেট বিশ্লেষকদের মতে, এই অর্থ পরিকল্পনায় সামরিক ব্যয় এক ধাক্কায় অনেকখানি বাড়ানো হলেও, দেশের ভেতরের উন্নয়ন বাজেট ব্যাপকভাবে সংকুচিত করা হয়েছে। সেই সাথে কর আদায়ের জন্য দেওয়া হয়েছে অত্যন্ত উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  বাজেট   ঘোষণা   পাকিস্তান  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close