মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬,
৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান      একে একে গ্রেপ্তার ইমরান খানের তিন বোন      বাসভাড়া কিলোমিটারে ২০ পয়সা বাড়াতে চান পরিবহন মালিকরা      ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৬৫৫      ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান      হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩০৫      গাজী নজরুলের চার দিন ও তার স্ত্রীর এক দিনের রিমান্ড      
দেশজুড়ে
টঙ্গীতে ট্রাকে কভার্ডভ্যানের ধাক্কা, চালক নিহত
টঙ্গী (গাজিপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬, ৬:২৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে দুর্ঘটনাকবলিত ট্রাকে কভার্ডভ্যানের ধাক্কায় একজন নিহত ও দুইজন আহত হয়েছেন। 

শুক্রবার (১২ জুন) দিবাগত রাত দুইটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের স্টেশনরোড এলাকায়।

নিহত কভার্ডভ্যান চালক সাইফুল ইসলাম শাকিল (২৭) নোয়াখালী জেলার সেনবাগ থানার খাজুরিয়া গ্রামের মোহাম্মদ সালাউদ্দিনের ছেলে। আহতরা হলেন- রনি মিয়া (৩০) ও তার সহযোগী রুবেল (৩২)। এরা দুর্ঘটনাকবলিত ট্রাক চালক ও হেলপার। 

খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ ও টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার এবং দুর্ঘটনাকবলিত ট্রাক ও কভার্ডভ্যান সরিয়ে নেয়।

পুলিশ জানায়, রাত ২টার দিকে ঢাকা থেকে গাজীপুরগামী দ্রুত গতির একটি ট্রাক টঙ্গী স্টেশনরোডে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিআরটি উড়ালসড়ক দিয়ে গাজীপুরের দিকে যাচ্ছিল। ট্রাকটি ওই এলাকার শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামের সামনের সিড়ি দিয়ে নিচে নামার সময় রোড ডিভাইডারে উঠে আটকে যায়। এতে ট্রাকের চালক ও তার সহযোগী গুরুতর আহত হন। এরপরই দ্রুত গতির একটি কভার্ডভ্যান আটকে থাকা ট্রাকটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। 

এতে কভার্ডভ্যানের সামনের অংশ দুমড়ে মুচড়ে গিয়ে কভার্ডভ্যানের চালক গাড়ির ভেতরেই আটকা পড়ে ঘটনাস্থলেই নিহত। খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ ও টঙ্গী ফায়ার সার্ভিসকর্মীরা ভোর ৪টার দিকে কভার্ডভ্যানের সামনে অংশ কেটে চালক শাকিলের লাশ উদ্ধার করে এবং এর আগে ট্রাকের চালক ও সহযোগীকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে পাঠায়।

এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, “হতাহতদের উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।” 

কেকে/এসএম


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close