বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ      ● ডেঙ্গু সচেতনতায় পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর      ● জয়ের দ্বারপ্রান্ত থেকে ফিরল বাংলাদেশ, আফগানদের অবিশ্বাস্য প্রতিরোধ      ● হাম-ডেঙ্গুর বিষাক্ত ছোবল, এক দিনে ১৫ মৃত্যু      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৫৪      ● হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৩      ● বিশ্বব্যাংকের ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে : অর্থমন্ত্রী      
খেলাধুলা
টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, লক্ষ্য অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ১৪ জুন, ২০২৬, ১২:২৩ পিএম

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের ঘোষণা দেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

রোববার (১৪ জুন) মিরপুরে সিরিজের শেষ ম্যাচে মাঠে নামে দুই দল। প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। ফলে শেষ ম্যাচে জয় পেলেই অস্ট্রেলিয়াকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করার সুযোগ রয়েছে টাইগারদের সামনে।

শেষ ম্যাচের একাদশে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। কনকাশনের কারণে দলে নেই অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। তার পরিবর্তে সুযোগ পেয়েছেন শেখ মেহেদি হাসান। এছাড়া পেসার নাহিদ রানার জায়গায় একাদশে ফিরেছেন শরিফুল ইসলাম।

সিরিজের প্রথম দুই ম্যাচে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং—তিন বিভাগেই আধিপত্য দেখিয়ে জয় তুলে নিয়েছিল স্বাগতিকরা। সেই ধারাবাহিকতা ধরে রেখে শেষ ম্যাচেও জয় তুলে নেওয়ার প্রত্যাশা শান্তর দলের।

অন্যদিকে, ইতোমধ্যেই সিরিজ হারানো অস্ট্রেলিয়ার লক্ষ্য অন্তত শেষ ম্যাচটি জিতে হোয়াইটওয়াশের লজ্জা এড়ানো। ফলে মিরপুরে শেষ ম্যাচটি দুই দলের জন্যই বাড়তি গুরুত্ব বহন করছে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  বাংলাদেশ   অস্ট্রেলিয়া   হোয়াইটওয়াশ  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close