শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৪ জুলাই ২০২৬
শিরোনাম: হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩      জুলাই চেতনা নিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর      খাদ্য অধিদপ্তরে এখনো ফ্যাসিস্টের ‘সেই’ ভূত      ধুঁকছে কমিউনিটি ক্লিনিক      বাংলাদেশ-চীন করিডোর প্রস্তাবের দিকে নজর রাখছে ভারত      জুলাই অভ্যুত্থানে নিহতদের স্মরণসভা আজ      খামেনি হত্যাকাণ্ডের নিন্দা জানাল বাংলাদেশ      
খেলাধুলা
তুরস্ককে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা অস্ট্রেলিয়ার
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ১৪ জুন, ২০২৬, ১২:৩৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

২০২৬ ফিফা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই দারুণ এক জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। গ্রুপ ‘ডি’-এর ম্যাচে তুরস্ককে ২-০ গোলে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় স্থানে উঠে এসেছে অস্ট্রেলিয়া।

রোববার (১৪ জুন) ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ম্যাচের শুরুতে বলের দখল ও আক্রমণে এগিয়ে ছিল তুরস্ক। মাঝমাঠে হাকান চালহানোগ্লুর নেতৃত্বে খেলায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা চালায় তুরস্ক। তবে প্রথম ২২ মিনিটে কোনো দলই গোলের দেখা পায়নি।

ম্যাচের ২৮তম মিনিটে এগিয়ে যায় অস্ট্রেলিয়া। নিজেদের অর্ধ থেকে আসা একটি লং বল পেয়ে বাঁ প্রান্ত দিয়ে এগিয়ে যান নেস্টরি ইরানকুন্ডা। একজন ডিফেন্ডারকে কাটিয়ে গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল জালে পাঠিয়ে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি।

গোল হজমের পরপরই সমতায় ফেরার সুযোগ পেয়েছিল তুরস্ক। ৩০তম মিনিটে দূরপাল্লার শটে গোলের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন আব্দুলকেরিম বার্দাকচি। তবে গোলরক্ষকের হাত ছুঁয়ে যাওয়া বল পোস্টে লেগে ফিরে আসায় বঞ্চিত হয় তুরস্ক।

বিরতির আগে আর্দা গুলের, ফেরদি কাদিওগ্লু ও কেনান ইলমাজের সমন্বয়ে আরও কয়েকটি আক্রমণ সাজায় তুরস্ক। কিন্তু অস্ট্রেলিয়ার রক্ষণভাগ ছিল দৃঢ়। ফলে ১-০ ব্যবধান নিয়েই বিরতিতে যায় সকারুজরা।

দ্বিতীয়ার্ধেও আক্রমণ অব্যাহত রাখে তুরস্ক। হাকান চালহানোগ্লু ও আর্দা গুলেরের একাধিক ফ্রি-কিক দক্ষতার সঙ্গে রুখে দেন অস্ট্রেলিয়ার গোলরক্ষক।

ম্যাচের শেষ দিকে কনর মেটকাফ দ্বিতীয় গোলটি করে অস্ট্রেলিয়ার জয় নিশ্চিত করেন। তার গোলে ব্যবধান ২-০ হলে তুরস্কের ম্যাচে ফেরার সম্ভাবনাও শেষ হয়ে যায়।

এই জয়ে গ্রুপ ‘ডি’-তে তিন পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রের ঠিক পেছনে অবস্থান করছে অস্ট্রেলিয়া। নিজেদের পরবর্তী ম্যাচে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে সকারুজরা। অন্যদিকে প্রথম ম্যাচে হারের পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে তুরস্ক।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  তুরস্ক   বিশ্বকাপ   অস্ট্রেলিয়া  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close