শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ধর্ম যার যার-রাষ্ট্র সবার, নিরাপত্তার অধিকার সবার : প্রধানমন্ত্রী      ● দিল্লিতে মিছিলের পূর্বেই আটক অভিজিৎ, হেফাজতে নেহা বোরা      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১১৮১       ● হাম উপসর্গে ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু      ● আবারও গুলি-কুপিয়ে জখম, চাঁদাবাজি-দখলবাজিতে টালমাটাল মোহাম্মদপুর      ● ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া      ● ৮০ কোটি কর্মসংস্থানের ঘাটতি, সমাধানে বিশ্বব্যাংকের নতুন কৌশল      
দেশজুড়ে
তাঁতী দল গাজীপুর মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কামাল আহমেদ
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৪ জুন, ২০২৬, ৮:৩৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাজীপুর মহানগর তাঁতী দলের কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে কামাল আহমেদ মোল্লাকে অন্তর্ভুক্ত করায় ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন স্থানীয় নেতা-কর্মীরা।

শনিবার (১৩ জুন) সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে গাজীপুর মহানগর কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে কামাল আহমেদ মোল্লাকে অন্তর্ভুক্ত করা নির্দেশনা দেওয়া হয়।

রোববার (১৪ জুন) বিকালে টঙ্গীর কেন্দ্রীয় শহীদ মিনারের প্রাঙ্গণে টঙ্গী পূর্ব ও পশ্চিম থানার তাঁতী দল এবং অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সমবেত হয়ে কামাল আহমেদকে শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা গ্রহণ শেষে কামাল আহমেদ মোল্লা দলের শীর্ষ নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামী দিনে রাজপথে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা তাঁতী দলের যুগ্ম সাধারণ সম্পাদক ইউনুস মাদবর, বাবুল মিয়া, ৪৭ নম্বর ওয়ার্ডের সভাপতি শেখ ফরিদ, সহসভাপতি আলম মিয়া, প্রচার সম্পাদক রাজু আহমেদ প্রমুখ।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  তাঁতী দল   গাজীপুর মহানগর   যুগ্ম সাধারণ সম্পাদক   কামাল আহমেদ   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close