রোববার, ২১ জুন ২০২৬,
৭ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২১ জুন ২০২৬
শিরোনাম: ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম গ্রেপ্তার      ২০৩০ লক্ষ্য সামনে রেখে আইসিটি খাতে কৌশলগত সংস্কারের দাবি      শ্রমবাজার ও তিস্তায় নতুনের হাতছানি      সম্প্রীতি নষ্টের পাঁয়তারা      প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া যাচ্ছেন আজ       বাংলাদেশকে ফুটবল বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখতে হবে : প্রধানমন্ত্রী      বগুড়ার সেই তিন ইউনিয়নের নাম পরিবর্তন করতে ডিসিকে চিঠি      
দেশজুড়ে
বান্দরবানে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রশিক্ষণ শুরু
কৌশিক দাশ, বান্দরবান
প্রকাশ: সোমবার, ১৫ জুন, ২০২৬, ১:৪১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বান্দরবানে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ১৫ দিনের মৌলিক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শুরু হয়েছে।

সোমবার (১৫ জুন) সকালে বান্দরবান জেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে সমাজসেবা কার্যালয়ের সভাকক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই।

এ সময় উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ম্যা ম্যা নু, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মিলটন মুহুরী, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা সত্যজিৎ মজুমদার, শহর সমাজসেবা কর্মকর্তা মো. সফিকুল ইসলামসহ ২৫ জন প্রশিক্ষণার্থী।

১৫ দিনব্যাপী এই প্রশিক্ষণে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কার্যক্রমের আওতায় কৃষি ও খামার ব্যবস্থাপনা, মাশরুম চাষ এবং মৌমাছি পালন ও মধু সংগ্রহ বিষয়ে বিশদ প্রশিক্ষণ দেবেন অভিজ্ঞ প্রশিক্ষকেরা।

এ প্রশিক্ষণের মাধ্যমে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের পাশাপাশি তাদের অর্থনৈতিক অবস্থার আরও উন্নয়ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আয়োজকেরা।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  বান্দরবান   অনগ্রসর   প্রশিক্ষণ শুরু  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close