বুধবার, ২৫ নভেম্বর ২০২৬,
১১ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● নারায়ণগঞ্জের সাত খুনে জিয়াউল আহসানের নির্দেশনার তথ্য মিলেছে: অ্যাটর্নি জেনারেল      ● নিষিদ্ধ সংগঠনের ৪৯ জনসহ রাজধানীতে গ্রেপ্তার ৪৯৭ জন      ● ইলিয়াস আলী-সালাহউদ্দিনসহ গুমের ঘটনায় তদন্ত চলছে: চিফ প্রসিকিউটর      ● ঢাকাসহ ৮ জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন      ● নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবল হত্যা মামলায় গ্রেপ্তার ৬      ● গাজীপুরে দুই মহাসড়ক অবরোধ, শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ      ● গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় ৯৭ জনের ব্যাংক হিসাব অবরুদ্ধ      
দেশজুড়ে
আটঘরিয়ায় বীর মুক্তিযোদ্ধাদের সাথে নবাগত ইউএনওর মতবিনিময়
আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৫ জুন, ২০২৬, ২:৪৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নবাগত উপজেলা নির্বাহী অফিসার মো. তাহমিদুল ইসলামের সাথে আটঘরিয়া উপজেলার বীরমুক্তিযোদ্ধাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১৫ জুন) বেলা এগারোটায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অনুষ্ঠিত মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য ও সভাপতিত্ব করেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জহুরুল হক।

এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবাগত আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার মে. তাহমিদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি নাজমুল হক। 

এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা জাতীয়তাবাদী বীর মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক বেলায়েত হোসেন মল্লিক, বীর মুক্তিযোদ্ধো আবু মোতালেব, বীর মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা গাজী কনক প্রমুখ। 

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ। 

উপজেলা নির্বাহী অফিসার তাহমিদুল ইসলাম মুক্তিযোদ্ধাদের সম্মান ও অধিকার রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আশ্বাস দেন, তাদের যে কোনো সমস্যা সমাধানে প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।  

মতবিনিময় সভায় উপজেলার অন্যন্য মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। 

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close