শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬,
২০ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু নিয়ে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৫১২ জন      হামের উপসর্গে আরও এক মৃত্যু, নতুন রোগী ১১৫৪      সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে : স্বরাষ্ট্রমন্ত্রী      চট্টগ্রামমুখী ১১ দলের লংমার্চে থাকবে দেড় হাজার গাড়ি : গোলাম পরওয়ার      দেশে সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে নিজ ধর্ম পালন করছে: আইনমন্ত্রী      নেপালে সুড়ঙ্গে আটকা ৯ দিন, জীবিত উদ্ধার দুই শ্রমিক      শিবগঞ্জে প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু      
দেশজুড়ে
নীলফামারীতে জলবায়ুর প্রভাব ও বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা বিষয়ক সভা
নিজস্ব প্রতিবেদক, নীলফামারী
প্রকাশ: সোমবার, ১৫ জুন, ২০২৬, ৮:১৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নীলফামারী শহরে জলবায়ুর প্রভাব ও বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১৫ জুন) বিকালে ডেমক্রেসিওয়াচের অনুপ্রেরণায় গঠিত নাগরিক প্ল্যাটফর্মের উদ্যোগে শহরের ছমির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন নাগরিক প্ল্যাটফর্মের সভাপতি মো. আকতারুল আলম। প্রধান অতিথি ছিলেন ছমির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মেসবাহুল হক। বক্তৃতা করেন ডেমক্রেসিওয়াচের জেন্ডার সমতা অর্জন ও বৈষম্য নিরসনে নাগরিক সম্পৃক্ততা (ফেসিং) প্রকল্পের জেলা সমন্বয়কারী মো. মজিবুর রহমান, নীলফামারী প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নুর আলম, নাগরিক প্ল্যাটফর্মের সদস্য সীমা পারভীন, নীলফামারী পৌরসভার সাবেক ওয়ার্ড কাউন্সিলর রত্না রানী রায়, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজী জেবুন নাহার, ফেসিং প্রকল্পের প্রতিনিধি নাদিরা আক্তার। 

শেষে বৃক্ষরোপণের জন্য নাগরিক প্ল্যাটফর্মের পক্ষ থেকে বিভিন্ন গাছের চারা হস্তান্তর করা হয় মো. মেসবাহুল হকের কাছে।

মজিবুর রহমান জানান, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষপ্রেমী হিসেবে গড়ে তুলতে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে এ সভার আয়োজন করা হয়। সভায় সবুজ বাংলাদেশ বিনির্মাণে সকলকে একটি করে গাছ লাগানোর আহ্বান জানানো হয়েছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  জলবায়ু প্রভাব মোকাবিলা   নীলফামারী   বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা   সভা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close