শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ভারতজুড়ে পতাকা মিছিলের ডাক ককরোচ জনতা পার্টির      ● মনিরুল পরিবারের ৮৩ ব্যাংক হিসাবে ১৯ কোটি টাকা, সব ফ্রিজের আদেশ      ● হাম উপসর্গে একদিনে ৪ জনের প্রাণহানি      ● মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের ঘোষণা      ● ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩      ● আইএমএফের ঋণ পেতে শর্ত পূরণ করতে হবে: অর্থমন্ত্রী      ● জলবায়ু ও যুদ্ধের ধাক্কায় ঝুঁকিতে খাদ্য নিরাপত্তা       
দেশজুড়ে
চুয়াডাঙ্গায় ওএমএসের চাল অবৈধভাবে মজুদের দায়ে বিএনপি নেতা বহিষ্কার
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ১০:০২ পিএম
সোহেল আহমেদ মালিক সুজন

সোহেল আহমেদ মালিক সুজন

চুয়াডাঙ্গা পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ মালিক সুজনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সরকারি ওএমএস কর্মসূচির চাল ও আটা অবৈধভাবে মজুদ রাখার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানার ঘটনার পর তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয় চুয়াডাঙ্গা পৌরসভা বিএনপি। 

মঙ্গলবার (১৬ জুন) চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গত ১০ জুন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এক অভিযানে সোহেল আহমেদ মালিক সুজনের বিরুদ্ধে খাদ্যদ্রব্য, বিশেষ করে ওএমএসের চাল ও আটা অবৈধভাবে মজুদের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। বিষয়টিকে দলবিরোধী ও সাংগঠনিক শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ড হিসেবে বিবেচনা করেছে বিএনপি।’

জেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়, বৃহস্পতিবার (১১ জুন) সোহেল সুজনের কাছে কারণ দর্শানোর নোটিস পাঠানো হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে তিনি ওই নোটিসের কোনো জবাব দেননি। 

এ অবস্থায় দলীয় শৃঙ্খলা রক্ষার স্বার্থে তাকে চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক পদসহ দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে দলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে নির্দেশনা দিয়ে বলা হয়, ‘বহিষ্কৃত নেতা সোহেল আহমেদ মালিক সুজনের সঙ্গে সাংগঠনিক কোনো যোগাযোগ না রাখতে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  চুয়াডাঙ্গা   ওএমএসের চাল অবৈধভাবে মজুদ   বিএনপি নেতা বহিষ্কার   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close