শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ধর্ম যার যার-রাষ্ট্র সবার, নিরাপত্তার অধিকার সবার : প্রধানমন্ত্রী      ● দিল্লিতে মিছিলের পূর্বেই আটক অভিজিৎ, হেফাজতে নেহা বোরা      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১১৮১       ● হাম উপসর্গে ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু      ● আবারও গুলি-কুপিয়ে জখম, চাঁদাবাজি-দখলবাজিতে টালমাটাল মোহাম্মদপুর      ● ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া      ● ৮০ কোটি কর্মসংস্থানের ঘাটতি, সমাধানে বিশ্বব্যাংকের নতুন কৌশল      
দেশজুড়ে
ভারতে পাচার হওয়া ৬ বাংলাদেশি নারীকে বেনাপোল দিয়ে ফেরত
বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ১:০১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

দালালের প্রলোভনে পড়ে সীমান্তের অবৈধ পথে পাচার হওয়া ৬ বাংলাদেশি নারীকে বেনাপোল চেকপোস্ট দিয়ে ফেরত দিয়েছে ভারত।

মঙ্গলবার (১৭ জুন) সকাল সাড়ে ১০ টার সময় ভারতের হরিদাসপুর চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ তাদের আনুষ্ঠানিকভাবে ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

ফেরত আসা নারীরা হলেন, শরিয়তপুর জেলার মুজিত খানের মেয়ে সাদিয়া (১৬), টাঙ্গাইল জেলার রফিকুল ইসলামের মেয়ে রিফা খাতুন (২৪), ঢাকা মিরপুরের ছইম শেখের মেয়ে ইতি শেখ (২৪), যশোর জেলার শার্শা উপজেলার পাঁচ ভূলাট গ্রামের হেরমত আলীর মেয়ে (১৭), ঢাকা কামরাঙ্গাচর এলাকার জাহাঙ্গীরের মেয়ে নুসরাত(১৮), ব্রাহ্মণবাড়িয়া জেলার শামছুর রহমানের মেয়ে শরিফা।

ইমিগ্রেশন সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ভারতে বিউটি পার্লারে কাজ দেবে বলে দালালের প্রলোভনে পড়ে পাসপোর্ট ছাড়াই অবৈধভাবে ভারতে পাচার হন।

সেখানে যাওয়ার কয়েকদিনের মধ্যেই পুলিশের হাতে আটক হন পরে দেশটির হায়রাবাদ প্রজলয় মানবাধিকার সংস্থা তাদের ছাড়িয়ে নিজেদের শেল্টার হোমে রাখে এবং দুই দেশের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে। পরবর্তীতে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরার অনুমতি দেওয়া হয়।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ পরিদর্শক সৈয়দ মোর্তজা জানান, দেশে ফেরত আসা নারীদের ট্রাভেল পারমিটসহ যাবতীয় কাগজপত্র যাচাই-বাছাই ও আইনি প্রক্রিয়া শেষে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ হোসেন জানান, আইনি প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছে যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার নামের একটি মানবাধিকার সংস্থা।

যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের ভলান্টিয়ার শফিকুল ইসলাম জানান, পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তারা না আসা পর্যন্ত ফেরত আসা নারীদের সংস্থার হেফাজতেই রাখা হবে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close