রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬,
১২ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● এক হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে : রাষ্ট্রপতি      ● হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু      ● ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৪৩২      ● আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● বনানীর বহুতল ভবনে আগুন      ● টিকাদানকেন্দ্র ভাঙচুরে এমপি ও পুলিশ জড়িত থাকলে ব্যবস্থা : ডিএমপি      ● বাংলাদেশিদের জন্য হঠাৎ মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা      
খেলাধুলা
হৃদয়ের নেতৃত্বে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ২:১১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। নিয়মিত অধিনায়ক লিটন কুমার দাস চোটের কারণে না থাকায় এ ম্যাচে দলকে নেতৃত্ব দিচ্ছেন তাওহিদ হৃদয়। ফলে শুরুতে ফিল্ডিং করবে অস্ট্রেলিয়া।

বুধবার (১৭ জুন) চট্টগ্রামের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় দুপুর ২টায়। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ওয়ানডে সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে মাঠে নেমেছে টাইগাররা।

এর আগে ইতিহাস গড়ে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। সেই ধারাবাহিকতা টি-টোয়েন্টিতেও ধরে রাখতে চায় স্বাগতিকরা।

চট্টগ্রামের উইকেট সাধারণত ব্যাটারবান্ধব হিসেবে পরিচিত। তাই শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে বড় সংগ্রহ গড়ার লক্ষ্যই নিয়েছে বাংলাদেশ। অন্যদিকে, ওয়ানডে সিরিজে দারুণ পারফর্ম করা বাংলাদেশের পেস আক্রমণ টি-টোয়েন্টিতেও কতটা কার্যকর হয়, সেদিকেই থাকবে সবার নজর।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  হৃদয়   ব্যাটিং   বাংলাদেশ  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close