রোববার, ৬ সেপ্টেম্বর ২০২৬,
২২ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ      কিছু রাজনৈতিক দল বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে : প্রধানমন্ত্রী      বাসায় গ্যাস-বিদ্যুৎ পাওয়া যাবে এমন কার্ড চাইলেন আসিফ মাহমুদ      নিউইয়র্ক সফরে ট্রাম্প-তারেক রহমানের বৈঠকের সম্ভাবনা      হামে আরও চার শিশুর মৃত্যু, নতুন রোগী ৯১৭      জাতিসংঘের অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী      বিমানকর্মীর কাছ থেকে ১৪ কেজি স্বর্ণ উদ্ধার      
খেলাধুলা
রাতে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে ইংল্যান্ড
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ৪:৪১ পিএম
ছবি : এআই দিয়ে তৈরি

ছবি : এআই দিয়ে তৈরি

দীর্ঘ ৬০ বছর ধরে ট্রফির খোঁজে থাকা থ্রি-লায়ন্সরা গ্রুপ ‘এল’-এর হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে তাদের চেনা শত্রু ক্রোয়েশিয়ার। কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল এবং ২০১৮ সালে সেমিফাইনালে স্বপ্নভঙ্গের পর, নতুন কোচ থমাস টুখেলের হাত ধরে এবার উত্তর আমেরিকার মাটিতে পা রেখেছে ইংলিশরা।

টুখেলের স্কোয়াড নির্বাচন নিয়ে দেশের ভক্তদের মনে হাজারো বিতর্ক আর মিশ্র প্রতিক্রিয়া থাকলেও, বুকমেকারদের চোখে হ্যারি কেইনের এই দলটি এবার বিশ্বজয়ের অন্যতম শীর্ষ দাবিদার। তবে প্রথম ম্যাচেই তাদের চড়া মাশুল আদায় করতে ওত পেতে আছে আন্তর্জাতিক ফুটবলের অন্যতম 'জায়ান্ট কিলার' ক্রোয়েশিয়া। ২০১৮ সালের রানার্স-আপ এবং ২০২২ সালের তৃতীয় স্থান অর্জনকারী ক্রোয়াটরা বুধবার (১৭ জুন) মাঠে নামবে তাদের ৪০ বছর বয়সী জাদুকরী অধিনায়ক লুকা মদ্রিচের হাত ধরে, যার সম্ভবত এটিই ক্যারিয়ারের শেষ বিশ্বমঞ্চ।

এদিকে ইংলিশ অধিনায়ক হ্যারি কেইনের জন্য এই বিশ্বকাপটি ক্যারিয়ারের সবচেয়ে বড় সুযোগ। বায়ার্ন মিউনিখের হয়ে দ্বিতীয় বুন্দেসলিগা শিরোপা জিতে ক্যারিয়ারের সেরা ছন্দে থেকে টেক্সাসে পা রেখেছেন ৩২ বছর বয়সী এই স্ট্রাইকার। সংবাদ সম্মেলনে হুঙ্কার ছেড়ে কেইন বলেন, দল হিসেবে বিশ্বজয় করার জন্য নিশ্চিতভাবেই এটি আমাদের সেরা সুযোগগুলোর একটি। আমরা সবাই একটি দুর্দান্ত শুরু করতে এবং অনেক দূর যাওয়ার সামর্থ্য প্রমাণ করতে মুখিয়ে আছি। বাছাইপর্বে শতভাগ জয়ের রেকর্ড ধরে রাখা ইংল্যান্ড দলকে কোনো চাপ না নিয়ে 'মুক্ত মনে' খেলার পরামর্শ দিয়েছেন কেইন। অন্যদিকে কোচ টুখেলও ভক্তদের আকাশচুম্বী প্রত্যাশার চাপ সামলে বাস্তববাদী থাকার বার্তা দিয়ে বলেছেন, আমাদের স্বপ্ন দেখার অধিকার আছে, তবে আমরা অলীক কল্পনায় ভাসতে চাই না।

পরিসংখ্যান এবং প্রেডিকশনের দিকে তাকালে আজ ডালাসের মাঠে পরিষ্কার ফেভারিট হিসেবেই নামবে ইংল্যান্ড। ডাটা অ্যানালিস্ট 'অপ্টা' এর সুপারকম্পিউটারের হিসাব অনুযায়ী, ক্রোয়েশিয়ার বিপক্ষে ইংল্যান্ডের জয়ের সম্ভাবনা ৫৫.৯ শতাংশ, যেখানে ক্রোয়াটদের জয় মাত্র ২০.৮ শতাংশ এবং ড্র হওয়ার সম্ভাবনা ২৩.৩ শতাংশ।

সামগ্রিকভাবে স্পেন, ফ্রান্স ও আর্জেন্টিনার পর টুর্নামেন্ট জয়ের তালিকায় চতুর্থ স্থানে রয়েছে ইংল্যান্ড। হেড-টু-হেড রেকর্ডেও ১১ বারের দেখায় ৬ বার জিতে এগিয়ে আছে থ্রি-লায়ন্সরা। তবে ২০১৮ সালের মস্কোর সেই সেমিফাইনালে ২-১ গোলে ইংল্যান্ডকে বিদায় করার টাটকা স্মৃতি ক্রোয়াটদের আজ বাড়তি টনিক জোগাবে। জুড বেলিংহাম ও বুকায়ো সাকার চনমনে তারুণ্য আর লুকা মদ্রিচ-কোভাচিচদের অভিজ্ঞ মিডফিল্ডের এই মহাদ্বৈরথ দেখতে ডালাসের গ্যালারি এখন টানটান উত্তেজনা। 

ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ (৪-২-৩-১) থাকতে পারেন পিকফোর্ড, জেমস, কনসা, গুয়েহি, ও'রাইলি, অ্যান্ডারসন, রাইস, সাকা, বেলিংহাম, গর্ডন, কেইন। 

ক্রোয়েশিয়ার সম্ভাব্য একাদশ (৪-২-৩-১) থাকতে পারেন লিভাকোভিচ, স্টানিসিচ, সুতালো, ভুসকোভিচ, গার্দিওল, মদ্রিচ, কোভাচিচ, পাসালিচ, ক্রামারিচ, পেরিসিচ, বুদিমির। 

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  ক্রোয়েশরত   ইংল্যান্ড  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close