মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬,
১৩ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
শিরোনাম: হেপাটাইটিস প্রতিরোধ ও নাগরিক সচেতনতায় খোলা কাগজের গোলটেবিল বৈঠক      আজকের শিশুরাই আগামী বাংলাদেশের নির্মাতা: প্রধানমন্ত্রী      শর্তসাপেক্ষে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল      ১০ আগস্ট এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ       স্বর্ণের দাম ভরিতে বেড়েছে দুই হাজার ২১৬ টাকা      শাপলা চত্বর হত্যাকাণ্ড : হাসিনাসহ অন্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ দাখিল      জাতিসংঘে মুখোমুখি যুক্তরাষ্ট্র-ফ্রান্স, প্রচণ্ড বাকযুদ্ধ      
দেশজুড়ে
তাহিরপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ৫:৫১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সদর ইউনিয়নে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নগদ অর্থ ও খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।

বুধবার (১৭ জুন) সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিক।

এ সময় উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মহিবুল হাসান এবং তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও তাহিরপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুনাব আলী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিক ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রত্যেককে ৩ হাজার টাকা নগদ অর্থ এবং ১৫ কেজি করে চাল প্রদান করেন।

সহায়তা বিতরণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিক বলেন, “হাওরাঞ্চলের কৃষকরা নানা প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করে দেশের খাদ্য উৎপাদনে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রীর এই মানবিক উদ্যোগ প্রশংসনীয়। এই সহায়তা কৃষকদের সাময়িক দুর্ভোগ লাঘবে সহায়ক হবে বলে আমি বিশ্বাস করি।”

তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী বলেন, “কৃষকদের কল্যাণে সরকার বিভিন্ন ধরনের সহায়তা কার্যক্রম পরিচালনা করছে। ভবিষ্যতেও যেকোনো দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমরা আজ চারটি ওয়ার্ডে প্রায় ৮০০ পরিবারকে সহায়তা দিয়েছি। আগামীকাল (১৮ জুন) বাকি পাঁচটি ওয়ার্ডে সহায়তা দিয়ে কার্যক্রম শেষ করব।”

সহায়তা পেয়ে কৃষকরা সন্তোষ প্রকাশ করেন এবং প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান। তারা বলেন, দুর্যোগে ক্ষতির পর এই নগদ অর্থ ও খাদ্য সহায়তা তাদের জন্য অনেক উপকারে আসবে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  নগদ অর্থ   চাল বিতরণ   প্রধানমন্ত্রী  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close