শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ধর্ম যার যার-রাষ্ট্র সবার, নিরাপত্তার অধিকার সবার : প্রধানমন্ত্রী      ● দিল্লিতে মিছিলের পূর্বেই আটক অভিজিৎ, হেফাজতে নেহা বোরা      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১১৮১       ● হাম উপসর্গে ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু      ● আবারও গুলি-কুপিয়ে জখম, চাঁদাবাজি-দখলবাজিতে টালমাটাল মোহাম্মদপুর      ● ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া      ● ৮০ কোটি কর্মসংস্থানের ঘাটতি, সমাধানে বিশ্বব্যাংকের নতুন কৌশল      
খেলাধুলা
প্রথম টি-টোয়েন্টিতে হার বাংলাদেশের
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ৫:৫৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ প্রথমে ব্যাট করে ১৩১ রান লক্ষ্য দেয় অস্ট্রেলিয়াকে। কুপার কনলির ৪৭ রানের ঝোড়ো ইনিংসে ভর করে  জয় তুলে নেই সফরকারীরা।

বুধবার (১৭ জুন) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিং নিয়েছে অন্তর্বর্তীকালীন অধিনায়ক তাওহীদ হৃদয়। ১৯ ওভারে সব উইকেট হারিয়ে ১৩১ রানের মামুলি সংগ্রহ করেন স্বাগতিকরা।

জবাবে ১৮.২ ওভারে ৬ উইকেট হারিয়ে জয় তুলে নেয় অজিরা। চার মেরে দলকে জয় এনে দেয় জেভিয়ার বার্টলেট।

ম্যাচের শুরুতে বোলিং করতে নেমে জস ইংলিসকে বোল্ড করে দারুণ কিছুর ইঙ্গিত দিয়েছিলেন শরীফুল ইসলাম। দলীয় ৩৮ রানে মুস্তাফিজুর রহমানের বলে মিচেল মার্শকে তালুবন্দি করেন শরীফুল। ১৪ বলে ১৩ রান করে সাজঘরে ফেরেন অজি অধিনায়ক।

টিম ডেভিডকে সঙ্গে নিয়ে দারুণ জুটি গড়েন তিনি। এতেই জয়ের ভিত পেয়ে যায় অস্ট্রেলিয়া। ২৭ বলে ৪৭ রানের জোড়ো ইনিংসে ভর করে জয়র বন্দরে নিয়ে যায় দলকে। 
তবে ফিফটি মিসের হতাশা নিয়ে ফিরতে হয় কনোলি। আর ডেভিডের ব্যাট থেকে এসেছে ১৬ বলে ২০ রান।

শেষের দিকে অবশ্য একটু বিপাকে পড়েছিল অস্ট্রেলিয়া। তবে ম্যাট রেনশ ও নিখিল চৌধুরীর ব্যাটে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। ২৮ বলে ১৮ রান করেন রেনশ, আর নিখিল করেছেন ১৩ বলে ১৮ রান। 

শরীফ, মুস্তাফিজ, মেহেদী ও রিসাদ নেন একটি করে উইকেট। দুই ইউকেট নেন আব্দুল গাফফার।

এদিকে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২৯ রান করেছে শেখ মেহেদী হাসান। এছাড়া সাইফ হাসান করেছেন ২০ রান। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৩টি করে উইকেট পেয়েছেন জোয়েল ডেভিস এবং অ্যাডাম জাম্পা।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  বাংলাদেশ   অস্ট্রেলিয়া   ক্রিকেট   
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close