শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ধর্ম যার যার-রাষ্ট্র সবার, নিরাপত্তার অধিকার সবার : প্রধানমন্ত্রী      ● দিল্লিতে মিছিলের পূর্বেই আটক অভিজিৎ, হেফাজতে নেহা বোরা      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১১৮১       ● হাম উপসর্গে ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু      ● আবারও গুলি-কুপিয়ে জখম, চাঁদাবাজি-দখলবাজিতে টালমাটাল মোহাম্মদপুর      ● ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া      ● ৮০ কোটি কর্মসংস্থানের ঘাটতি, সমাধানে বিশ্বব্যাংকের নতুন কৌশল      
দেশজুড়ে
খেলাধুলার উন্নয়নেই এগিয়ে যাক নীলফামারী
নিজস্ব প্রতিবেদক, নীলফামারী
প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ৬:৩১ পিএম আপডেট: ১৭.০৬.২০২৬ ৭:০৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জেলা ক্রীড়া সংস্থা নীলফামারীর আয়োজিত প্রথম বিভাগ ক্রিকেট লীগ পরিচালনা কমিটির পক্ষ থেকে জেলা পুলিশ সুপার (এসপি) ফরহাদ হোসেন খানকে ফুলেল শুভেচ্ছা এবং টুর্নামেন্টের অফিসিয়াল জার্সি প্রদান করা হয়েছে।

বুধবার (১৭ জুন) এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব অ্যাড. আবু মোহাম্মদ সোয়েম, সদস্য আরমান হাবিব এবং টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক আব্দুস সালাম বাবলা, সদস্যসচিব, যুগ্ম আহ্বায়ক ও অন্যান্য সদস্যবৃন্দ।

আলোচনায় জেলার ক্রীড়াঙ্গনের সার্বিক উন্নয়ন, খেলার মাঠগুলোকে দখলমুক্ত ও নিরাপদ রাখা এবং নতুন প্রজন্মের জন্য একটি সুন্দর ক্রীড়া পরিবেশ নিশ্চিত করার বিষয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় হয়।

আশা করা যায়, প্রশাসন ও ক্রীড়া সংগঠকদের সম্মিলিত প্রচেষ্টায় নীলফামারীর ক্রীড়াঙ্গন আরও সমৃদ্ধ হবে এবং এখান থেকেই উঠে আসবে ভবিষ্যতের জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড়।

খেলুক তরুণ, এগিয়ে যাক নীলফামারীর ক্রীড়াঙ্গন। 

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  খেলাধুলা   উন্নয়ন   নীলফামারী  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close