শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬,
১১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● বনানীর বহুতল ভবনে আগুন      ● টিকাদানকেন্দ্র ভাঙচুরে এমপি ও পুলিশ জড়িত থাকলে ব্যবস্থা : ডিএমপি      ● বাংলাদেশিদের জন্য হঠাৎ মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা      ● গুলিস্তানে জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আওয়ামী লীগ সন্দেহে আটক অর্ধশতাধিক      ● জনপ্রত্যাশা পূরণে ব্যর্থ হলে সরকার কঠোর হতে বাধ্য হবে : স্বরাষ্ট্রমন্ত্রী      ● প্রথম দফায় বাদ পড়া শিশুদের জন্য দ্বিতীয় দফায় হাম টিকাদান শুরু      ● আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনলে পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী      
খেলাধুলা
অনুশীলনে ফিরলেন নেইমার
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ৭:২২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের ২০২৬ বিশ্বকাপের শুরুটা মোটেও সুখকর হয়নি। গত রোববার মরক্কোর সাথে ১-১ এ ড্র করে হেক্সা মিশনে শুরুতেই ধাক্কা খেয়েছে সেলেসাওরা। তবে ব্রাজিল শিবিরে এখন কিছুটা স্বস্তির বাতাস বইছে। কেননা, ইনজুরি কাটিয়ে ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডের সাথে অনুশীলনে যোগ দিয়েছেন দলের সবচেয়ে বড় তারকা নেইমার জুনিয়র। 

মঙ্গলবার (১৬ জুন) নিউইয়র্কের বাইরে দলের বেস ক্যাম্পে চোট পাওয়ার পর প্রথমবারের মতো বল পায়ে মাঠে দেখা গেছে নেইমারকে। তবে সেলেসাও ভক্তদের জন্য এখনই পুরোপুরি স্বস্তির খবর নেই, কারণ এখনও ম্যাচ ফিটনেস থেকে বেশ দূরে রয়েছেন তিনি। ফলে হাইতির বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচেও এই ব্রাজিলিয়ান সুপারস্টারের খেলা নিয়ে শঙ্কা রয়েছে। 

গত ১৭ মে ব্রাজিলের ক্লাব সান্তোসের হয়ে খেলার সময় ডান পায়ের কাফে চোট পেয়েছিলেন নেইমার। সেই ইনজুরি নিয়েই তিনি কার্লো আনচেলত্তির ২৬ সদস্যের বিশ্বকাপ স্কোয়াডে যোগ দেন। গত সোমবার তার চোটের অগ্রগতি বুঝতে বেশ কিছু মেডিকেল টেস্ট ও স্ক্যান করানো হয় টিম ম্যানেজমেন্টের তরফ থেকে। এরপর মঙ্গলবার প্রথমবারের মতো ব্যক্তিগত অনুশীলনে নামেন তিনি।  

মাঠে ফিরলেও ৩৪ বছর বয়সী নেইমার দলের মূল স্কোয়াডের সাথে পূর্ণাঙ্গ অনুশীলন সেশনে অংশ নেননি। কারণ, পূর্ণাঙ্গ অনুশীলনে যোগ দেওয়ার মতো ফিটনেস এখনও অর্জন করতে পারেননি তিনি। তাই ফিটনেস ফিরে পেতে আপাতত হালকা রানিং এবং শারীরিক কন্ডিশনিংয়ের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে তার অনুশীলন।

আগামী শুক্রবার ফিলাডেলফিয়ায় গ্রুপ ‘সি’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে হাইতির মুখোমুখি হবে ব্রাজিল। প্রথম ম্যাচে মরক্কোর সাথে পয়েন্ট হারানোর পর এই ম্যাচে জয়ের বিকল্প নেই ব্রাজিলের সামনে। তবে দলের মেডিকেল টিমের পরামর্শ অনুযায়ী নেইমারকে নিয়ে কোনো ঝুঁকি নিতে নারাজ কোচ কার্লো আনচেলত্তি।

সূত্রের খবর অনুযায়ী, হাইতির বিপক্ষে ম্যাচে নেইমারের খেলার সম্ভাবনা নেই বললেই চলে। তবে বেঞ্চে বসেই সতীর্থদের উৎসাহ দেবেন এই তারকা ফরোয়ার্ড। কোচ আনচেলত্তির লক্ষ্য—নেইমারকে শতভাগ ম্যাচ ফিট করে পরবর্তী ম্যাচগুলোর জন্য প্রস্তুত রাখা।

সবশেষ ২০২৩ সালে দেশের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন নেইমার। সেবার উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে বাঁ হাঁটুর এসিএল এবং মেনিসকাসের মারাত্মক চোট নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল তাকে। সেই দীর্ঘ চোট ও পুনর্বাসন প্রক্রিয়া কাটিয়ে চলতি বিশ্বকাপ দিয়েই আবারও জাতীয় দলের হয়ে মাঠে ফেরার অপেক্ষায় প্রহর গুনছেন এই ব্রাজিলিয়ান পোস্টার বয়।

নেইমারের এই প্রত্যাবর্তন মাঠের বাইরের লড়াইয়ে সেলেসাওদের মনোবল বৃদ্ধিতে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা। এখন দেখার বিষয়, নেইমারকে ছাড়াই ব্রাজিল হাইতির বিপক্ষে ঘুরে দাঁড়াতে পারে কি না।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  নেইমার   ব্রাজিল  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close