রোববার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● দেশের বড় পরিবর্তনে তরুণদের শক্তি ও সাহসই গুরুত্বপূর্ণ : তারেক রহমান      ● প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়বে : প্রধানমন্ত্রী      ● শ্রীলঙ্কাজুড়ে বিদ্যুৎ বিপর্যয়      ● স্ত্রীসহ পরিবারের আট সদস্য হারিয়ে নির্বাক আশিক      ● ডেঙ্গুর বিষাক্ত ছোবলে ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু      ● গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয় ইউনিট      ● বিমানের রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত      
খেলাধুলা
রোনালদোদের রুখে দিল ডিআর কঙ্গো, হতাশায় বিশ্বকাপ শুরু পর্তুগালের
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৯:৩১ এএম
ক্রিশ্চিয়ানো রোনালদো। সংগৃহীত ছবি

ক্রিশ্চিয়ানো রোনালদো। সংগৃহীত ছবি

বিশ্বকাপ মিশনের শুরুতেই অপ্রত্যাশিত হোঁচট খেল পর্তুগাল। তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ ডিআর কঙ্গোর বিপক্ষে জয়ের আশা নিয়ে মাঠে নামলেও শেষ পর্যন্ত ১-১ গোলের ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দলকে। 

হিউস্টন স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে সমানে সমান লড়াই করে ঐতিহাসিক এক পয়েন্ট তুলে নেয় আফ্রিকান প্রতিনিধিরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে পর্তুগাল। এর ফলও পায় দ্রুত। ম্যাচের মাত্র পঞ্চম মিনিটে জোয়াও নেভেসের গোলে এগিয়ে যায় ইউরোপের দলটি। পেদ্রোর নিখুঁত ক্রস থেকে দুর্দান্ত এক হেডে বল জালে জড়িয়ে দেন তরুণ এই মিডফিল্ডার।

এই গোলের মাধ্যমে ইতিহাসও গড়েন নেভেস। ২১ বছর ২৬৩ দিন বয়সে বিশ্বকাপে পর্তুগালের হয়ে গোল করা তৃতীয় সর্বকনিষ্ঠ ফুটবলার হয়ে যান তিনি। তার আগে রয়েছেন শুধুমাত্র ক্রিশ্চিয়ানো রোনালদো ও গনসালো রামোস।

গোল হজম করেও দমে যায়নি ডিআর কঙ্গো। কয়েকটি বিপজ্জনক আক্রমণে পর্তুগালের রক্ষণভাগকে ব্যস্ত রাখে তারা। প্রথমার্ধের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে আসে কাঙ্ক্ষিত সমতা। আর্থার মাসুয়াকুর দারুণ ক্রস থেকে ইয়োনে ভিসা হেডে বল জালে পাঠিয়ে বিশ্বকাপ ইতিহাসে ডিআর কঙ্গোর প্রথম গোলের রেকর্ড গড়েন।

বিরতির পরও দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। ৫৫ মিনিটে জোয়াও ক্যানসেলোর অসাধারণ বাইসাইকেল কিকে বল জালে জড়ালেও অফসাইডের কারণে গোল বাতিল হয়। অন্যদিকে পরের মিনিটেই কেদ্রিক বাবাম্বুর জোরালো শট পোস্টে লেগে ফিরে এলে লিড নেওয়ার সুযোগ হাতছাড়া করে ডিআর কঙ্গো।

পুরো ম্যাচজুড়েই প্রত্যাশার তুলনায় নিষ্প্রভ ছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। বেশ কয়েকবার সুযোগ পেলেও গোলমুখে কার্যকর কোনো শট নিতে পারেননি পর্তুগাল অধিনায়ক। ফলে শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ১-১ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল।

এই ড্রয়ের ফলে বিশ্বকাপের শুরুতেই গুরুত্বপূর্ণ দুই পয়েন্ট হারালো পর্তুগাল। অন্যদিকে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে ঐতিহাসিক ফল অর্জন করে আত্মবিশ্বাসী হয়ে উঠেছে ডিআর কঙ্গো।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  বিশ্বকাপ   রোনালদো   ডিআর কঙ্গো  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close