শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● কুড়িগ্রামে ট্রাকচাপায় অটোরিকশার পাঁচ যাত্রী নিহত      ● ঝুঁকিপূর্ণ জানিয়ে নোটিশ, তবু অনুমোদন ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট      ● কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ১০ পর্যটকের মৃত্যু      ● ধর্ম যার যার-রাষ্ট্র সবার, নিরাপত্তার অধিকার সবার : প্রধানমন্ত্রী      ● দিল্লিতে মিছিলের পূর্বেই আটক অভিজিৎ, হেফাজতে নেহা বোরা      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১১৮১       ● হাম উপসর্গে ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু      
দেশজুড়ে
বগুড়ায় দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ১১:২০ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বগুড়ায় দুই ট্রাক মুখোমুখি সংঘর্ষে চালক নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন ট্রাকচালকের সহকারী।

বৃহস্পতিবার (১৮ জুন) ভোরে বগুড়া-নওগাঁ মহাসড়কে দুপচাঁচিয়া উপজেলার তিশিগাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ট্রাক চালকের নাম আনোয়ার হোসেন (৩০)। তিনি নওগাঁর পত্নীতলা উপজেলার হাশেমপুর এলাকার মৃত সালাউদ্দিনের ছেলে। 

এ ঘটনায় গুরুতর আহত চালকের সহকারি হৃদয় হোসেন(২৪) শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। 

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজলিমুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন ।  

তিনি জানান, নওগাঁ থেকে নোয়াখালীগামী একটি আমবোঝাই ট্রাকের সাথে বগুড়া থেকে নওগাঁগামী একটি বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আমবোঝাই ট্রাকের চালক আনোয়ার হোসেন মারা যান এবং তার সাথে থাকা সহকারী হৃদয় গুরুতর আহত হন। পরে হৃদয়কে স্থানীয় হাসপাতালে নিলে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। 

তিনি আরও বলেন, মরদেহ সকালে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইটি ট্রাক জব্দ করা হয়েছে৷ তবে বালুবাহী ট্রাকে থাকা চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি৷ এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close