শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ধর্ম যার যার-রাষ্ট্র সবার, নিরাপত্তার অধিকার সবার : প্রধানমন্ত্রী      ● দিল্লিতে মিছিলের পূর্বেই আটক অভিজিৎ, হেফাজতে নেহা বোরা      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১১৮১       ● হাম উপসর্গে ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু      ● আবারও গুলি-কুপিয়ে জখম, চাঁদাবাজি-দখলবাজিতে টালমাটাল মোহাম্মদপুর      ● ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া      ● ৮০ কোটি কর্মসংস্থানের ঘাটতি, সমাধানে বিশ্বব্যাংকের নতুন কৌশল      
খেলাধুলা
ঐতিহাসিক গোলেও হার এড়াতে পারল না উজবেকিস্তান
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ১১:২৭ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিশ্বকাপের মঞ্চে প্রথমবারের মতো খেলতে নেমেই ইতিহাস গড়েছে উজবেকিস্তান। বৈশ্বিক ফুটবলের সবচেয়ে বড় আসরে নিজেদের প্রথম গোলের দেখা পেয়েছে মধ্য এশিয়ার দেশটি। তবে সেই স্মরণীয় অর্জন জয় বা ড্র এনে দিতে পারেনি। লুইস দিয়াজের অনুপ্রেরণায় দাপুটে ফুটবল খেলে ৩-১ গোলের জয় তুলে নিয়েছে কলম্বিয়া।

ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ ও আক্রমণে আধিপত্য দেখায় কলম্বিয়া। অভিজ্ঞ লাতিন আমেরিকান দলটির একের পর এক আক্রমণে চাপে পড়ে উজবেকিস্তানের রক্ষণভাগ। তবে প্রথম গোলের জন্য কলম্বিয়াকে অপেক্ষা করতে হয় ৪০তম মিনিট পর্যন্ত।

লুইস দিয়াজের নিখুঁত পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন ড্যানিয়েল মুনোজ। প্রথমার্ধ শেষ হয় কলম্বিয়ার ১-০ গোলের লিড নিয়ে।

বিরতির পর আরও আত্মবিশ্বাসী ফুটবল খেলতে শুরু করে উজবেকিস্তান। এর ফলও পায় তারা। ম্যাচের ৬০তম মিনিটে আব্বোসবেক ফাইজুলায়েভ গোল করে সমতা ফেরান। একই সঙ্গে এটি বিশ্বকাপের ইতিহাসে উজবেকিস্তানের প্রথম গোল হিসেবে রেকর্ড বইয়ে জায়গা করে নেয়।

তবে সমতায় ফেরার আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। মাত্র পাঁচ মিনিট পরই কলম্বিয়াকে আবারও এগিয়ে দেন লুইস দিয়াজ। পুরো ম্যাচে আক্রমণভাগে সবচেয়ে প্রভাবশালী ফুটবলার ছিলেন তিনি।

এরপর যোগ করা সময়ে জ্যামিন্টন ক্যাম্পাজ তৃতীয় গোল করে উজবেকিস্তানের প্রত্যাবর্তনের সব আশা শেষ করে দেন। ফলে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে কলম্বিয়া।

এই জয়ের মাধ্যমে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে উঠে এসেছে কলম্বিয়া। অন্যদিকে, বিশ্বকাপের ইতিহাসে প্রথম গোল করার আনন্দ পেলেও হার দিয়েই বিশ্বকাপ অভিযান শুরু করতে হলো উজবেকিস্তানকে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  বিশ্বকাপ   ঐতিহাসিক গোল   উজবেকিস্তান  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close