রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬,
১২ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● এক হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে : রাষ্ট্রপতি      ● হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু      ● ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৪৩২      ● আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● বনানীর বহুতল ভবনে আগুন      ● টিকাদানকেন্দ্র ভাঙচুরে এমপি ও পুলিশ জড়িত থাকলে ব্যবস্থা : ডিএমপি      ● বাংলাদেশিদের জন্য হঠাৎ মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা      
দেশজুড়ে
নালিতাবাড়ীতে ৩১৫ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার ২
নালিতাবাড় (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ১১:৫৫ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্ত এলাকায় ডিবি পুলিশ অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

বুধবার (১৭ জুন) বিকালে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের সীমান্তবর্তী পুর্ব সমশ্চুড়া গ্রামের মধুটিলা ইকোপার্ক এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- পাশ্ববর্তী ঝিনাইগাতী উপজেলার গুমরা গ্রামের মৃত ছফর আলীর ছেলে সুলতান মাহমুদ (৩৮) ও সদর উপজেলার মোবারকপুর আখের মামুদ বাজার এলাকার হুমায়ুন মিয়ার ছেলে ফারুক মিয়া (২৫)।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ী উপজেলার ১ নম্বর পোড়াগাঁও ইউনিয়নের মধুটিলা ইকোপার্ক এলাকার পুর্ব সমশ্চুড়া গ্রামে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। এ সময় ১০টি বস্তাভর্তি ৩১৫ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদসহ সুলতান মাহমুদ ও ফারুক মিয়াকে আটক করে।

বিষয়টি নিশ্চিত করে ডিবি পুলিশের ওসি মো. রেজাউল করিম জানান, এ সংক্রান্ত ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close