রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬,
১২ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● এক হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে : রাষ্ট্রপতি      ● হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু      ● ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৪৩২      ● আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● বনানীর বহুতল ভবনে আগুন      ● টিকাদানকেন্দ্র ভাঙচুরে এমপি ও পুলিশ জড়িত থাকলে ব্যবস্থা : ডিএমপি      ● বাংলাদেশিদের জন্য হঠাৎ মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা      
বিনোদন
নতুন মেগা ধারাবাহিক ‘ফানা’য় ফিরছেন হানিয়া আমির
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ১:১০ পিএম

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির নতুন একটি মেগা ধারাবাহিক নিয়ে দর্শকদের সামনে ফিরছেন। অভিনয় দক্ষতা ও প্রাণবন্ত উপস্থিতির কারণে উপমহাদেশজুড়ে ব্যাপক জনপ্রিয় এই তারকার নতুন কাজের খবর প্রকাশ্যে আসতেই ভক্তদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে।

চলতি বছরের শুরুতে তার আলোচিত ধারাবাহিক ‘মেরি জিন্দেগি হ্যায় তু’ শেষ হওয়ার পর নতুন কোনো নাটকে দেখা যায়নি হানিয়াকে। দীর্ঘ অপেক্ষার পর জানা গেছে, নতুন ধারাবাহিক ‘ফানা’র প্রধান নারী চরিত্রে অভিনয় করবেন তিনি।

ধারাবাহিকটি পরিচালনা করছেন নির্মাতা বাদার মেহমুদ। এর আগে তার পরিচালনায় কাজ করে প্রশংসা পেয়েছিলেন হানিয়া। ফলে নতুন এই প্রকল্প ঘিরে দর্শকদের প্রত্যাশাও অনেক বেশি।

ধারাবাহিকটির প্রধান পুরুষ চরিত্রে প্রথমে অভিনেতা বিলাল আব্বাস খানকে প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে তিনি প্রকল্পটি থেকে সরে দাঁড়িয়েছেন বলে জানা গেছে। পরে ওই চরিত্রে তরুণ অভিনেতা নামির নেওয়াজ খানকে নেওয়ার বিষয়ে আলোচনা চলছে বলে নির্মাণসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির


জনপ্রিয় চিত্রনাট্যকার জঞ্জাবিল আসিম শাহের গল্প ও চিত্রনাট্যে নির্মিত ‘ফানা’ চলতি বছরের শেষ দিকে প্রচার হওয়ার সম্ভাবনা রয়েছে। নির্মাতাদের বিশ্বাস, নতুন এই জুটি দর্শকদের মধ্যে নতুন আগ্রহ তৈরি করবে।

ছোট পর্দার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও ব্যস্ত সময় পার করছেন হানিয়া আমির। মুক্তির অপেক্ষায় রয়েছে তার প্রথম পাকিস্তানি নেটফ্লিক্স সিরিজ। এছাড়া ভারতীয় র‍্যাপার বাদশাহর নতুন মিউজিক ভিডিওতেও তাকে দেখা যেতে পারে বলে গুঞ্জন রয়েছে।

নতুন নাটক, আন্তর্জাতিক প্রকল্প এবং বিভিন্ন আলোচিত কাজকে ঘিরে বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন হানিয়া আমির।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  মেগা ধারাবাহিক   হানিয়া আমির  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close