সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬,
২৩ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: গণতন্ত্রের জন্য সমঝোতার রাজনীতি করতে হবে : রাষ্ট্রপতি      দেশের মানুষের মাথাপিছু ঋণ এক লাখ ২৯ হাজার ২৩৯ টাকা      ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৮৮      ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর      নদীদখল ও দূষণ রোধে সমন্বিত উদ্যোগের তাগিদ প্রধানমন্ত্রীর      গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, নিহত ৩      জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ      
দেশজুড়ে
বড় বোনের জানাজা শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ছোট ভাই নিহত
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ২:৫২ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

কুমিল্লার হোমনা উপজেলায় বড় বোনের জানাজা শেষে বাড়ি ফেরার পথে সিএনজি ও অটোরিকশার সংঘর্ষে ছোট ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের বোনসহ আরও তিনজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০টার দিকে হোমনা-মুরাদনগর সড়কের বিএডিসি হিমাগারের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

আহতরা হলেন— হনুফা বেগম (৪২), তার স্বামী বাবুল মিয়া (৪৮), উভয়ের বাড়ি বাঙ্গরা বাজার এলাকার দীঘলদি গ্রামে। এছাড়া আহত হয়েছেন অটোরিকশা চালক তানভির, তিনি হোমনা চৌরাস্তা এলাকার বাসিন্দা। তার পিতার নাম আব্দুর রহমান।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকায় তাদের বড় বোনের জানাজা শেষে অটোরিকশাযোগে বাড়ি ফিরছিলেন তারা। পথে হোমনা চৌরাস্তা থেকে গৌরীপুরগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে তাদের বহনকারী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চারজন গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রুপ মিয়াকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত হনুফা বেগমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

হোমনা থানা পুলিশ জানায়, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  সড়ক দুর্ঘটনা   নিহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close