শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● কুড়িগ্রামে ট্রাকচাপায় অটোরিকশার পাঁচ যাত্রী নিহত      ● ঝুঁকিপূর্ণ জানিয়ে নোটিশ, তবু অনুমোদন ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট      ● কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ১০ পর্যটকের মৃত্যু      ● ধর্ম যার যার-রাষ্ট্র সবার, নিরাপত্তার অধিকার সবার : প্রধানমন্ত্রী      ● দিল্লিতে মিছিলের পূর্বেই আটক অভিজিৎ, হেফাজতে নেহা বোরা      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১১৮১       ● হাম উপসর্গে ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু      
দেশজুড়ে
ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৩:০৫ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

গাইবান্ধার গোবিন্দগঞ্জের পৌরসভায় ছোট ভায়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত হয়েছে।

বুধবার (১৭ জুন) দিবাগত রাত আনুমানিক বারটার দিকে এ ঘটনা ঘটে। 

স্থানীয় এলাকাবাসী সুত্রে জানা যায়, গত রাত প্রায় ১২ টার সময় বাবা ইশাদুলের কাছ থেকে মটরসাইকেলর চাবি চাই ছোট ছেলে রাকিব (১৭) এ সময় বড় ছেলে সাকিব (২৪) চাবি দিতে ইশারা দিয়ে নিষেধ করে। বড় ভাই সাকিব চাবি দিতে নিষেধ করেছে জেনে যায় ছোট ভাই। এ ঘটনায় রাকিব ক্ষিপ্ত হয়ে কোনো কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ ছুরি দিয়ে বড় ভাইকে সাকিবকে আঘাত করে পরপর কয়েক বার। ঘটনা স্থলেই সাকিবের অবস্থা আশঙ্কাজনক হলে বগুড়া শহিদ জিয়া মেডিকেল কলেজে চিকিৎসার উদ্দেশ্যে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।

স্থানীয়রা জানায়, রাকিব মাদক সেবন করত হয়ত নেশার ঘোরে এ ঘটনা ঘটাতে পারে তাদের ধারনা। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মাদকের ভয়াল থাবায় এলাকার যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। মাদক থেকে আমরা কবে পরিত্রান পাব।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত ওসি মোজাম্মেল হক জানান, আমরা ঘটনা জেনেছি। মৃত যুবককে বগুড়ার শজিমেকে ময়নাতদন্ত করা হচ্ছে জানিয়েছে বগুড়া পুলিশ। এজাহার পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close