রোববার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে সুন্দর এলাকা গড়া সম্ভব : প্রধানমন্ত্রী      ● ডেঙ্গুতে প্রাণ গেল আরও ছয়জনের, হাসপাতালে নতুন ভর্তি ২০৮৮      ● বিমানবাহিনীর প্রাক্তন প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার      ● অন্যায়-নিপীড়ন রুখে দেওয়াই দুর্গাপূজার মূল শিক্ষা : রাষ্ট্রপতি      ● সেনাবাহিনীর শক্তি অস্ত্রে নয়, শৃঙ্খলা ও জনআস্থায় : প্রধানমন্ত্রী      ● টুপটুপ রিসোর্টের আগুনে নিহত ও আহতদের পরিচয় মিলেছে      ● স্বাক্ষরেই থমকে আছে জুলাই জাতীয় সনদ      
শিক্ষা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ‘ড. সুকুমার রায় মেধা বৃত্তি’ চালু
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৪:৫৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক প্রয়াত ড. সুকুমার রায়ের স্মরণে শিক্ষাবৃত্তি চালু করার সিদ্ধান্ত নিয়েছে তার পরিবার। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন-ক্যাম্পাস মাস্টার্সের সেরা ফলাফল ও জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজগুলোর মধ্যে সেরা ফলাফল অর্জনকারী শিক্ষার্থীরা ‘ড. সুকুমার রায় মেধা বৃত্তি’ পাবেন।

বাংলা বিভাগের শিক্ষার্থীদের উৎসাহিত করতে ‘ড. সুকুমার রায় মেধা বৃত্তি’ ফান্ডে তার পরিবারের পক্ষ থেকে ১০ লাখ টাকা দেওয়া হয়েছে। এ অর্থের লভ্যাংশ থেকে প্রতি বছর বাংলা বিভাগের মাস্টার্সের সেরা ফল অর্জনকারী দুইজন শিক্ষার্থীকে এ মেধা বৃত্তি দেওয়া হবে। 

বৃহস্পতিবার (১৮ জুন) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ‘ড. সুকুমার রায় মেধা বৃত্তি’ ফান্ডের দাতা ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা চুক্তি সই হয়েছে। 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (ভিসি) ও ‘ড. সুকুমার রায় মেধা বৃত্তি’ ফান্ডের আহ্বায়ক প্রফেসর ড. এএসএম আমানুল্লাহ এবং সুকুমার রায়ের স্ত্রী রীতা ব্রহ্ম এ সমঝোতা চুক্তিতে সই করেন।

অনুষ্ঠানে এএসএম আমানুল্লাহ বলেন, ‘ড. সুকুমার রায়ের পরিবারের এই উদ্যোগ খুবই প্রশংসনীয়; যা উচ্চশিক্ষা লাভের পাশাপাশি শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করবে।’

এ ধরনের শিক্ষা সহায়ক কার্যক্রমে ড. সুকুমার রায়ের পরিবারের মতো অন্যদেরও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

‘ড. সুকুমার রায় মেধা বৃত্তি’ ফান্ডের সদস্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. এটিএম জাফরুল আযম, রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন, ফান্ডের সদস্য সচিব ও ফ্যাকাল্টি অব হিউম্যানিটিস অ্যান্ড ল’-এর চেয়ারম্যান ড. সৈয়দ হাদিউজ্জামান, বাংলা বিভাগের শিক্ষক ইমন সালাউদ্দিন, সুকুমার রায়ের পুত্র সুদীপ ব্রহ্ম রায় এ সময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কৃতী গবেষক ও শিক্ষক সুকুমার রায় ২০২১ সালের ৭ জুলাই করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  জাতীয় বিশ্ববিদ্যালয়   বাংলা বিভাগ   ড. সুকুমার রায় মেধা বৃত্তি  
মতামত লিখুন:
Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close