রোববার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● স্বাক্ষরেই থমকে আছে জুলাই জাতীয় সনদ      ● ভারতের মন্দিরের সামনে ট্রাক চাপায় ১২ ভক্তের মৃত্যু      ● ‘পিংক বাসে’ প্রতি মাসে ভর্তুকি ১৮ লাখ টাকা      ● দেশের বড় পরিবর্তনে তরুণদের শক্তি ও সাহসই গুরুত্বপূর্ণ : তারেক রহমান      ● প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়বে : প্রধানমন্ত্রী      ● শ্রীলঙ্কাজুড়ে বিদ্যুৎ বিপর্যয়      ● স্ত্রীসহ পরিবারের আট সদস্য হারিয়ে নির্বাক আশিক      
প্রিয় ক্যাম্পাস
আহ্বায়ক ড. আব্দুস সাত্তার বেগ, সদস্যসচিব ডা. রাকিব
পবিপ্রবি বরিশাল ক্যাম্পাস অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৩:১৬ পিএম আপডেট: ২০.০৬.২০২৬ ৮:৫৮ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) বরিশাল ক্যাম্পাসের সাবেক শিক্ষার্থীদের নিয়ে আত্মপ্রকাশ করেছে ‘অ্যালামনাই অ্যাসোসিয়েশন’। একইসঙ্গে সংগঠনটির কার্যক্রমকে গতিশীল করতে ঘোষণা করা হয়েছে ১৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি।

শুক্রবার (১৯ জুন) সকালে রাজধানীর কামারবাড়িতে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের হলরুমে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের উপস্থিতিতে এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে ড. মো. আব্দুস সাত্তার বেগকে আহ্বায়ক এবং ডা. এটিএম ফয়েজ খান রাকিবকে সদস্যসচিব করা হয়েছে। এ ছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. মো. গোলাম মোর্শেদ ও ডা. মো. রফিকুল ইসলাম ভূঁইয়া।

আহ্বায়ক কমিটির সদস্যরা হলেন— ডা. অলক সরকার, ডা. মো. কমরুল হাসান সৈকত, ডা. মো. তাজাম্মুল হক, ডা. মো. মোস্তাফিজুর রহমান, ডা. মো. মাহবুবুর রহমান, ডা. মো. রাকিবুর রহমান রনি, ডা. মো. রবিউল ইসলাম এবং ডা. মো. সাকিব রেজওয়ান।

কমিটির নেতৃবৃন্দ জানান, পবিপ্রবি বরিশাল ক্যাম্পাসের প্রাক্তন শিক্ষার্থীদের একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলা, পেশাগত উন্নয়ন, সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক অগ্রগতিতে ভূমিকা রাখার লক্ষ্যে তারা কাজ করবেন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  পবিপ্রবি   বরিশাল ক্যাম্পাস   অ্যালামনাই অ্যাসোসিয়েশন   আত্মপ্রকাশ  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close