বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● টানা তিন দফা কমার পর আবারও বাড়ল স্বর্ণের দাম      ● খাদ্যে কোটি টাকার খেলা গুদামে দুর্নীতির মহোৎসব      ● তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী      ● চার জেলায় নতুন ডিসি      ● এক দিন বেড়ে দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, প্রধানমন্ত্রী বাড়ালেন অনুদানও      ● দেশে হামে মৃত্যু ছাড়ালো ১১০০      ● ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, সর্বোচ্চ আক্রান্ত ঢাকা বিভাগে      
দেশজুড়ে
কুমিল্লার ধান গবেষণা ইনস্টিটিউটে হামলার চেষ্টা, ছুরিসহ যুবক আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ১০:১৯ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

কুমিল্লা সদর উপজেলার বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের প্রাঙ্গণে দায়িত্বরত আনসার সদস্যের ওপর ছুরি নিয়ে হামলার চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় এক যুবককে আটক করে পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে।

শুক্রবার (১৯ জুন) দুপুর ১টা ১০ মিনিটের দিকে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের ২ নম্বর প্রবেশ গেইটে দায়িত্ব পালন করছিলেন আনসার সদস্য মো. আতিকুর রহমান। এ সময় নেশাগ্রস্ত অবস্থায় এক ব্যক্তি জোরপূর্বক প্রতিষ্ঠানের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করেন।

আটককৃত মো. ফরহাদকে (৩২) কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার নোয়াপাড়া গ্রামের নুরু মিয়ার পুত্র।

প্রতিষ্ঠানে প্রবেশের কারণ জানতে চাওয়া হলে এবং নিরাপত্তাজনিত কারণে তাকে প্রবেশে বাধা দেওয়া হলে তিনি উত্তেজিত হয়ে পড়েন। একপর্যায়ে তিনি তার সঙ্গে থাকা ব্যাগ থেকে একটি দেশীয় ধারালো ছুরি বের করে আনসার সদস্যের ওপর হামলার চেষ্টা করেন।

হঠাৎ সৃষ্ট এ ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতেও মো. আতিকুর রহমান নিকটস্থ ১ নম্বর গেইটে দায়িত্বরত আনসার সদস্য মো. আলামিন হোসেনকে ডাক দেন। তিনি দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন।

দুই আনসার মো. ফরহাদকে আটক করেন। 

ক্যাম্প ইনচার্জ পিসি নাসিম উদ্দিন আটককৃত ব্যক্তিকে সংস্থা কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করেন। কর্তৃপক্ষ তাকে কুমিল্লা সদর থানা পুলিশের নিকট সোপর্দ করে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  কুমিল্লা   ধান গবেষণা ইনস্টিটিউট   হামলার চেষ্টা   ছুরি   যুবক আটক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close