মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● একনেকে ১৬ হাজার কোটি টাকা ব্যয়ের ১৩ প্রকল্প অনুমোদন      ● এলপিজির পর্যাপ্ত মজুত, মজুতদারির চেষ্টা হলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা      ● মাঠে নামার আগেই সেমিফাইনালের টিকিট পেল বাংলাদেশ      ● দীপু মনির ঘনিষ্ট সহচর মিনহাজ মান্নান ইমনের কব্জায় ডিএসই      ● প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন      ● হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১০      ● ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২০৩৬      
দেশজুড়ে
নীলফামারীতে বিপৎসীমার কাছাকাছি তিস্তার পানি
নিজস্ব প্রতিবেদক, নীলফামারী
প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ৭:১৭ পিএম আপডেট: ২০.০৬.২০২৬ ৭:৫২ পিএম
ডালিয়া তিস্তা ব্যারাজ। ছবি: প্রতিবেদক

ডালিয়া তিস্তা ব্যারাজ। ছবি: প্রতিবেদক

নীলফামারীতে উজানের ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে শনিবার সকালে ডালিয়া তিস্তা ব্যারাজ পয়েন্টে বিপৎসীমার মাত্র ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। তবে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, বর্তমানে বন্যার কোনো আশঙ্কা নেই।

শনিবার (২০ জুন) ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র সূত্রে জানা যায়, সকাল ৬টায় তিস্তা ব্যারাজ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। পরে পানি কিছুটা কমে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিপৎসীমার ১৩ সেন্টিমিটার এবং বিকাল ৩টায় ১৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল।

এর আগে শুক্রবার সন্ধ্যা ৬টায় একই পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে ছিল। ডালিয়া পয়েন্টে তিস্তার বিপৎসীমা নির্ধারিত রয়েছে ৫২ দশমিক ১৫ মিটার।

পানি বৃদ্ধি পাওয়ায় তিস্তাপাড়ের নিম্নাঞ্চলের বাসিন্দাদের মধ্যে বন্যার শঙ্কা দেখা দিয়েছে। 

ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রবিউল ইসলাম বলেন, পানি বাড়ায় তিস্তাপাড়ের নিম্নাঞ্চলগুলোতে নদীর প্রভাব পড়তে শুরু করেছে। তবে এখনো চরাঞ্চলের কোনো বাড়িঘরে পানি প্রবেশ করেনি।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, উজানের ঢলে তিস্তার পানি বৃদ্ধি পেলেও বিকালের দিকে তা কিছুটা কমতে শুরু করেছে। নদীর পানি বিপৎসীমার কাছাকাছি থাকলেও বর্তমানে বন্যার কোনো আশঙ্কা নেই।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close