শনিবার, ১১ জুলাই ২০২৬,
২৭ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১১ জুলাই ২০২৬
শিরোনাম: চট্টগ্রামের সাত উপজেলায় সেনা মোতায়েন      শেখ হাসিনার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে : নাহিদ ইসলাম      রাতের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া ও অতিভারি বৃষ্টির শঙ্কা      চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ      বৃষ্টির প্রভাবে চড়া সবজির বাজার, বেড়েছে মাছ-মুরগির দামও      দেশের পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপরে      ‘ইনভেস্ট বাংলাদেশ আইন ২০২৬’-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন      
দেশজুড়ে
ঈশ্বরগঞ্জে ‎আ. লীগের বিভিন্ন অপকর্ম তুলে ধরল বিএনপি
‎‎ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ১০:৪৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সাংবাদিক সম্মেলন করে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের বিভিন্ন অপকর্ম তুলে ধরল বিএনপি। 

শনিবার (২০ জুন) রাতে ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব হলরুমে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ সাংবাদিক সম্মেলন করা হয়।
‎সাংবাদিক সম্মেলনে নেতারা বলেন, ৫ আগস্টের পরবর্তী সময়ে কিছু ব্যক্তি ও নিষিদ্ধ সংগঠনের সম্পৃক্ততায় এলাকায় চুরি, ডাকাতি, অগ্নিসংযোগসহ বিভিন্ন ধরনের অনিয়ম ও অপরাধমূলক ঘটনার অভিযোগ রয়েছে। 

এসব ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তারা। ‎

এ সময় তারা আরও বলেন, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা প্রশাসনের দায়িত্ব। 
‎সাংবাদিক সম্মেলনে স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন এবং বিভিন্ন বিষয়ে প্রশ্ন করলে তারা নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের অপকর্ম তুলে ধরেন। তারা বলেন, ৫ আগষ্ট ২০২৪ পরবর্তী পলাতক ফ্যাসিস্টদের অপতৎপরতা, বিভিন্ন স্থানে নিষিদ্ধ ছাত্রলীগ যুবলীগ নামে আইনশৃঙ্খলা অবনতির চেষ্টা, পরিকল্পিত ভাবে চুরি, ডাকাতি, ছিনতাই সংগঠিত করার অপচেষ্টা, ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের পর থেকে গুপ্তভাবে বিভিন্ন স্থানে সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন, বিএনপি ও সহযোগী সংগঠনের নামে কুৎসা রটনা, ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জের সংসদ সদস্যকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য এবং সমাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার করে যাচ্ছে। 

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি সদস্য সচিব আমিরুল ইসলাম ভুঁইয়া মনি, যুগ্ম আহ্বায়ক আতিকুর রাজ্জাক ভুঁইয়া হীরা, যুগ্ম আহ্বায়ক ও ঈশ্বরগঞ্জ পৌর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি একেএম হারুন অর-রশীদ, যুগ্ম আহ্বায়ক শরীফ জায়েদী, যুগ্ম আহ্বায়ক সাহজাহান জয়পুরী। এছাড়াও উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক সাঈদুল হক, সদস্য সচিব নূরে আলম জিকু, যুগ্ম আহ্বায়ক হায়দার আলী, মেহেদী হাসান রুবেল, সালাউদ্দিন খুররম, নুরুন্নবী, সুজন, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মিন্টু, ঈশ্বরগঞ্জ উপজেলা সেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি রফিক, সাধারণ সম্পাদক কামাল হোসেন সরকার, উপজেলা কৃষক দলের সদস্য সচিব মোজাম্মেল হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ হোসেন চকদার, সদস্য সচিব হারুন অর রশীদ, যুগ্ম আহ্বায়ক রনি রহমান, পোর ছাত্রদলের আহ্বায়ক নওশাদ, সদস্য সচিব রেদোয়ান আহমদে রিজনসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

‎কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close