শনিবার, ১১ জুলাই ২০২৬,
২৭ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১১ জুলাই ২০২৬
শিরোনাম: দেশে ২৫ হজার মিডওয়াইফ নিয়োগ দেয়া হবে: প্রধানমন্ত্রী      জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী      বেতন বাড়ছে সরকারি চাকরিজীবীদের, হতাশ বেসরকারি চাকরিজীবীরা      তরুণদের দক্ষ মানবসম্পদে রূপান্তরের ওপর গুরুত্ব রাষ্ট্রপতির      বন্যায় ভাসছে ২০ জেলা      আ. লীগকে সক্রিয় করতে হাসিনার নতুন চাল      হরমুজে হামলা বন্ধে ইরানের প্রকাশ্য প্রতিশ্রুতি চায় যুক্তরাষ্ট্র      
দেশজুড়ে
মাদক সেবনের ভিডিও ভাইরাল, পদ হারালেন ইউনিয়ন বিএনপি সভাপতি
আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ১১:৫২ এএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুল ইসলামের মাদক সেবনের একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে দল। তাকে সভাপতির পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে গোপীনাথপুর ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

শনিবার (২০ জুন) রাতে আক্কেলপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দলীয় নেতারা জানান, সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে সাইদুল ইসলামকে মাদক সেবন করতে দেখা যায় বলে অভিযোগ ওঠে। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হলে দলীয় নেতাকর্মী ও স্থানীয়দের মধ্যে নানা প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। বিষয়টি আমলে নিয়ে উপজেলা বিএনপি তার কাছে ব্যাখ্যা চেয়ে কারণ দর্শানোর নোটিশ দেয়। পাশাপাশি অভিযোগ তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।

তদন্ত কমিটি অভিযোগের বিষয়ে অনুসন্ধান শেষে প্রতিবেদন জমা দেয়। ওই প্রতিবেদনের ভিত্তিতে উপজেলা বিএনপি সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করে।

আক্কেলপুর উপজেলা বিএনপির সভাপতি মো. কামরুজ্জামান কমল বলেন, “ভিডিওটি প্রকাশের পর বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর দলীয় শৃঙ্খলা রক্ষার স্বার্থে সাইদুল ইসলামকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে ইউনিয়ন কমিটিও বিলুপ্ত করা হয়েছে।”

দলীয় সূত্রে জানা গেছে, উপজেলা বিএনপির সভাপতি মো. কামরুজ্জামান কমল, সাধারণ সম্পাদক আরিফ ইফতেখার আহম্মেদ রানা এবং সাংগঠনিক সম্পাদক সামিউল হাসান ইমন ও এম ইউ আহাম্মদ মোশাররফ স্বাক্ষরিত চিঠির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, অব্যাহতির কার্যকারিতা তাৎক্ষণিকভাবে বলবৎ হবে এবং এ সময় তার কোনো কর্মকাণ্ডের দায় দল বহন করবে না।

এ বিষয়ে সাইদুল ইসলাম বলেন, “ভিডিওটি পরিকল্পিতভাবে প্রচার করা হয়েছে। তদন্তের সময় উপস্থিত অধিকাংশ ব্যক্তি আমার পক্ষে বক্তব্য দিয়েছেন।” তবে ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত করার সিদ্ধান্ত সম্পর্কে তাঁর জানা নেই বলেও জানান তিনি।

এর আগে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়। পরে ঘটনাটির সত্যতা যাচাইয়ে তদন্ত কমিটি গঠন করে উপজেলা বিএনপি। তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই দলীয় এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  মাদক সেবন   ভিডিও ভাইরাল   ইউনিয়ন বিএনপি   সভাপতি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close