বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬,
২৬ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: গ্যাসের চাহিদা মেটাতে ১৮ কার্গো এলএনজি কিনবে সরকার      বিগত সরকারের প্রকল্পের দুর্নীতির তদন্ত হচ্ছে, রিপোর্ট পেলে ব্যবস্থা : প্রধানমন্ত্রী      ফ্যাসিস্টদের হাত থেকে মুক্তি পেলেও অনেক বেশি মূল্য দিতে হয়েছে : রাষ্ট্রপতি      ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ইলেকট্রিক ট্রেন : প্রধানমন্ত্রী      রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা      সেপ্টেম্বরের শেষে ডেঙ্গুর প্রকোপ সর্বোচ্চ হতে পারে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী      পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
ফটিকছড়িতে স্লুইসগেটের ড্রেনে পড়ে শিশু মৃত্যু
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ১২:১৮ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

চট্টগ্রামের ফটিকছড়িতে স্লুইসগেট সংলগ্ন ড্রেনের পানিতে পড়ে তাসপিয়া জান্নাত তোহা (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

রোববার (২১ জুন) সকালে উপজেলার নারায়ণহাট ইউনিয়নের উত্তর ইদিলপুর এলাকার বদিউদ্দিন হাজী বাড়িতে এ ঘটনা ঘটে। 

নিহত তোহা স্থানীয় ব্যবসায়ী মঞ্জুরুল হকের মেয়ে। 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফজরের নামাজের পর পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন। এ সময় সবার অগোচরে ঘুম থেকে উঠে বাড়ির বাইরে চলে যায় শিশু তোহা। একপর্যায়ে বাড়ির পাশের স্লুইসগেট সংলগ্ন ড্রেনের পানিতে পড়ে ভেসে যায় সে। 

পরে স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধার করে দ্রুত ভূজপুর জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

নিহতের চাচা মাওলানা মোহাম্মদ সৈয়দুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের অগোচরে বাড়ির পাশের স্লুইসগেটের ড্রেনে পড়ে আমার ভাতিজির মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুরো পরিবার শোকে স্তব্ধ। 

স্থানীয় ইউপি সদস্য নাছির উদ্দিন বাবু বলেন, সকালে শিশুটি নিখোঁজ হওয়ার পর খোঁজাখুঁজির একপর্যায়ে তাকে ড্রেনের পানিতে পাওয়া যায়। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close