শুক্রবার, ২১ আগস্ট ২০২৬,
৬ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
শিরোনাম: ফখরুল ইসলামকে রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি      রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে চীনের অভিনন্দন      মির্জা ফখরুল ইসলাম ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত      সংবিধানের ৭০ ধারায় পরিবর্তন আসবে: স্বরাষ্ট্রমন্ত্রী      হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৭২      কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড, ৬ জনের পরিচয় শনাক্ত      ছয় ব্যাংকে আটকে আছে ডেসকোর ২৫০ কোটি টাকা      
দেশজুড়ে
হিমাগার ভাড়া কমানোর দাবিতে ঠাকুরগাঁওয়ে আলু চাষিদের মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক, ঠাকুরগাঁও
প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ৫:০৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

হিমাগারে আলু সংরক্ষণ ভাড়া কেজি প্রতি ৫ টাকা করার দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলার আলু চাষী ও ব্যবসায়ীরা।

রোববার (২১ জুন) সকাল ১১ টায় জেলা কালেক্টরেট চত্বরে ‘কৃষক বাঁচলে বাঁচবে দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে জেলার আলু চাষি ও অংশীজনদের সংগঠন ‘আলুর ভ্যালু চেইন প্রমোশনাল বডি’র ব্যানারে ঘন্টাব্যাপী এ কর্মসূচীটি পালিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন জেলা আলু চাষি সংগঠনের সভাপতি মোহাম্মদ লুৎফর রহমান, সাধারণ সম্পাদক আতাউর রহমান , যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম, বালিয়াডাঙ্গী আলু চাষী সংগঠনের সভাপতি আব্দুস সালামসহ অন্যান্যরা।

এ সময় বক্তারা বলেন, বর্তমানে হিমাগার ভাড়া অতিরিক্ত হওয়ায় একদিকে যেমন কৃষকদের উৎপাদন খরচ বেড়েছে, অন্যদিকে বাজারে আলুর দাম না থাকায় ক্ষতিগ্রস্থ হচ্ছে কৃষক। বর্তমানে কেজি প্রতি ৮ টাকা হিমাগার ভাড়া নেয়া হচ্ছে, যা কৃষকদের সাথে অন্যায় করা হচ্ছে।

প্রতি কেজি ৫ টাকা ভাড়া করার দাবি তুলে বক্তারা আরও বলেন, প্রতি কেজি আলু উৎপাদনে ব্যয় হয় ১৭ থেকে ১৮ টাকা আর কোল্ড স্টোরেজ ভাড়া দিতে হয় ৮ টাকা। বাজারে আলুর দাম না থাকার ফলে চরমভাবে ক্ষতিগ্রস্থ হতে হয় কৃষকদের। আলু পচনশীল কৃষিপণ্য হওয়ায় সঠিক ভাবে আলু সংরক্ষণে হিমাগারের বিকল্প নেই। আর এ সুযোগটা কাজে লাগিয়ে হিমাগার মালিকেরা বিনা কারণে সংরক্ষণ ভাড়া দফায় দফায় বৃদ্ধি করছেন। তিন বছরে দ্বিগুণেরও বেশি ভাড়া বাড়ানো হয়েছে। কৃষক বাঁচলে বাঁচবে দেশ। তাই কৃষকদের নুন্যতম এ দাবী মানা না হলে আগামীতে বড় কর্মসূচী দেবার হুশিয়ারী দেয়া হয় মানববন্ধন থেকে।

মানববন্ধন শেষে জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক বরাবর স্মারকলিপি পেশ করেন ভুক্তভোগী কৃষকরা। 

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close