বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১ জুলাই ২০২৬
শিরোনাম: এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ সাইবার নিরাপত্তা: তথ্যমন্ত্রী      ডিএমপির আওতায় আসছে পূর্বাচল, ৪টি থানা স্থাপনের সিদ্ধান্ত       জাল সনদে এমপিও ভোগী ১৩ শিক্ষকের বেতন বন্ধ      পাহাড় ধসের শঙ্কায় লাখো রোহিঙ্গা      এইচএসসি পরীক্ষা শুরু আগামীকাল, সব শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্র      সংসদে জুয়া প্রতিরোধ আইন পাস, অনলাইন বেটিংয়ে পাঁচ কোটি টাকা পর্যন্ত জরিমানা      দুই লাখ কোটি টাকা ঘাটতি নিয়ে সংসদে বাজেট পাস      
দেশজুড়ে
টঙ্গীতে সশস্ত্র মোটরসাইকেল মহড়ার ঘটনায় গ্রেপ্তার ৩
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ জুলাই, ২০২৬, ৪:৪২ পিএম

শিল্প নগরী টঙ্গীতে আলোচিত ঝুট ব্যবসা দখলকে কেন্দ্র করে সশস্ত্র মোটরসাইকেল মহড়ার ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে টঙ্গী পূর্ব পুলিশ। 

মঙ্গলবার (৩০ জুন) দিবাগত রাতে টঙ্গীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

আটককৃতরা হলেন, টঙ্গীর পাগার এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে মনোয়ার হোসেন (২৮), একই এলাকার ঈদগাহ রোডের মৃত কাজী আবু ফজলের ছেলে কাজী তৌহিদুল সজীব (৩৫) ও কেরানীর টেক এলাকার মৃত বাবুল খাঁ ছেলে রনি খাঁ (৩৯)। 

পুলিশ জানায়, সম্প্রতি টঙ্গী শিল্প এলাকায় ঝুট ব্যবসা দখলকে কেন্দ্র করে সশস্ত্র মোটরসাইকেল মহড়া করে স্থানীয় নেতাকর্মীরা। এ সময় একটি কারখানায় বিদেশী বায়ার উপস্থিত ছিলেন। মহড়ার ঘটনায় এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর বিষয়টি গণমাধ্যমে প্রচার হলে প্রশাসনের দৃষ্টিগোছর হয়। এলকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সশস্ত্র মহড়ায় অংশগ্রহণকারীদের আইনের আওতায় আনতে অভিযান শুরু করে পুলিশ। এর ধারাবাহিকতায় মঙ্গলবার দিবাগত রাতে টঙ্গীর বিভিন্ন স্থানে অভিযানে চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। 

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান বলেন, জনমনে আতঙ্ক সৃষ্টি করার অপরাধে তিন জনকে গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  টঙ্গী   মোটরসাইকেল মহড়া   গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close